এক্সপ্লোর

CPM: 'দলে খবরদারি কমুক, নজরদারি চলুক', নয়া সিদ্ধান্ত জারি হতে পারে সিপিএম-এ

দলে 'খবরদারি' কমানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানান হয়েছে যে, গণ সংগঠনগুলির কমিটির ওপর এবার পার্টির খবরদারি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই খবর।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বয়স্কদের বিদায় নিতে হবে পার্টি থেকে, সিপিএম-এর অন্দরে এমন ঘোষণা হয়েছিল সম্প্রতি। তবে এবার দলে 'খবরদারি' কমানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানান হয়েছে যে, গণ সংগঠনগুলির কমিটির ওপর এবার পার্টির খবরদারি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই খবর সিপিএম সূত্রে। এছাড়াও কমিটিগুলি থেকে নিষ্ক্রিয় সদস্যদের বাদ দিয়ে নতুন মুখ আনার বিষয়েও জোর দেওয়া হবে বলে জানান হয়েছে।

সম্প্রতি তারুণ্যে ভরসা রেখে দলের রাজ্য কমিটির সর্বোচ্চ বয়সসীমা ৭২-এ বেঁধে দিয়েছে সিপিএম। এবার গণসংগঠনগুলির জন্যও নেওয়া হল একাধিক সিদ্ধান্ত। গণ সংগঠনগুলির কমিটি ওপর পার্টির খবরদারি কমাতে হবে। কিন্তু নজরদারি চলবে।

সিপিএম সূত্রে বলা হয়েছে, সংগঠনে যুক্ত নন এমন বহু ছাত্র-যুবরা স্বতঃফূর্তভাবে রেড ভলান্টিয়ার্স হিসেবে কাজ করছেন। এঁদের জোর করে সংগঠনে যুক্ত করার প্রয়োজন নেই। ইচ্ছে হলে নিজেরাই আসবেন। এমনই বার্তা দেওয়া হয়েছে। অভিযোগ, কোথাও কোথাও পার্টি রেড ভলান্টিয়ার্সকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাই অনেকেই সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। সেপ্টেম্বর থেকে শুরু হবে দলের গণসংগঠনগুলির সম্মেলন, তার আগেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

সম্মেলনে সংগঠনগুলির কমিটি ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে। সিপিএম সূত্রে খবর, ছাত্র, যুব-সহ অন্যান্য গণ সংগঠনগুলির কমিটি থেকে নিষ্ক্রিয় সদস্যদের বাদ দিতে হবে। প্রায় ৬০ শতাংশ নতুন মুখকে জায়গায় দিতে হবে কমিটি গুলিতে।একই সংগঠনে বহুদিন ধরে রয়েছেন এমন সদস্যদের অন্য সংগঠনে পাঠাতে হবে। কমিটিতে যোগ্যতার বিচারে নেতৃত্ব বাছাইয়ের কথাও বলা হয়েছে। 

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য, সুজন চক্রবর্তী বলেন, "খবরদারি চালানো যাবেনা। নতুন মুখ আসুক। এবারও নতুন মুখে জোর। ছাত্র দের নিজেদের কাজ করতে দেওয়া হোক । রেডভলান্টিয়ার নিজেদের মত করুক । নজরদারি হোক।" অন্যদিকে, এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "আমাদের কাছে এখন অনেক নতুন। মুখ বহু নতুন ছেলে মেয়ে যুক্ত । ধরে রাখতে চাই। সম্মেলনে এটাই ভাবনা ।" 
 
পার্টির মতো যুব সংগঠনের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩৮ বছর বেঁধে দেওয়া হবে বলে খবর সিপিএম সূত্রে। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের কথায়, "অনেক যুব আছে যারা লড়াই করেছে। নতুন করে নামছে সক্রিয় সংগঠন গড়ে তুলতে হবে। সিপিএম সূত্রে দাবি, গত ৫ বছরে দলের গণসংগঠনগুলির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সহ গণসংগঠনের কমিটিতে দলীয় খবরদারি কমাতে উদ্যোগী সিপিএম। 

সেরা শিরোনাম

West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
Abhijeet Dipke : 'যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন...', যা বললেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা
'যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন...', যা বললেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা
CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
Koyel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget