এক্সপ্লোর

সিএএ নিয়ে ভাঁওতা দিচ্ছে বিজেপি, আক্রমণ মমতাবালার, পাল্টা বিজেপি

তৃণমূলের বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, ‘‘মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, মতুয়াদের জন্য উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, গাধা জল খায় গুলিয়ে গুলিয়ে। শান্তনু ঠাকুর এর দশা হয়েছে তাই। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মতুয়া কার্ড দিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ। তদন্ত হোক ৷’’

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সিএএ কার্যকর করা নিয়ে আরও সময় নেওয়ায় বিজেপিকে আক্রমণ করলেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ। সিএএ নিয়ে বিজেপি প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মমতাবালা ঠাকুর। যদিও বিজেপির দাবি, অমিত শাহ বাংলায় এসে সিএএ নিয়ে অবস্থান স্পষ্ট করবেন। সিএএ কার্যকর করা নিয়ে আরও সময় নেওয়ায় বিজেপিকে আক্রমণ করলেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ। সিএএ নিয়ে বিজেপি প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মমতাবালা ঠাকুর। যদিও বিজেপির দাবি, অমিত শাহ বাংলায় এসে সিএএ নিয়ে অবস্থান স্পষ্ট করবেন। মমতাবালা ঠাকুর, মতুয়া ঠাকুরবাড়ির সদস্য ও প্রাক্তন সাংসদ, তৃণমূল, বনগাঁ বলেন, ‘‘সিএএ-র প্রয়োজনই নেই, মতুয়াদের সঙ্গে প্রতারণা করছে, ভাঁওতা দিচ্ছে  বিজেপি ৷’’ সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার সময়সীমা বেড়েছে। বাংলায় বিধানসভা ভোটের আগে নাগরিকত্ব আইন কার্যকর যে হচ্ছে না, তা কার্যত স্পষ্ট করে দিয়েছে অমিত শাহের হাতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাই নিয়ে বঙ্গের মতুয়া মহলে তৈরি হওয়া অসন্তোষকে হাতিয়ার করে বিজেপিকে বিঁধেছেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ ও মতুয়া ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুর। তৃণমূলের বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, ‘‘মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, মতুয়াদের জন্য উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, গাধা জল খায় গুলিয়ে গুলিয়ে। শান্তনু ঠাকুর এর দশা হয়েছে তাই। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মতুয়া কার্ড দিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ। তদন্ত হোক ৷ ’’ পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। বিজেপির বনগাঁর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল জানান, ‘‘বিজেপি ভাঁওতা দেয় না, অমিত শাহ আসছেন, তাই ওদের মাথা খারাপ হয়েছে, ভুলভাল বকছে, প্রতারণার অভিযোগে শান্তনুর স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে ৷’’ দিল্লি বিস্ফোরণের জেরে গত সপ্তাহে অমিত শাহের ঠাকুরনগরে আসা পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মতুয়ারা। সিএএ কার্যকর করা নিয়ে দলের মনোভাবে তিনি যে খুশি নন, তা বারবার বুঝিয়ে দিয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ তথা মতুয়া ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরও। মতুয়া ঠাকুরবাড়ির সদস্য ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এর আগে জানিয়েছিলেন, গত লোকসভা ভোটের প্রচারে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলে ডিভিডেন্ড পায় বিজেপি। বনগাঁ-রানাঘাটের মতো মতুয়া অধ্যুষিত আসনও তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় গেরুয়া শিবির ৷ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের ১০২টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব আছে। যার মধ্যে সরাসরি ৩১টি আসনের নিয়ন্ত্রক তাঁরাই। ঠাকুরনগরে অমিত শাহর জন্য তৈরি সভামঞ্চ এখনও ভাঙা হয়নি। মতুয়া ক্ষোভ সামাল দিতে আগামী সপ্তাহে বনগাঁয় আসার কথা আছে অমিত শাহের। এই প্রেক্ষিতে সিএএ-র টালবাহানা নিয়ে মতুয়াদের ক্ষোভকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল।

সেরা শিরোনাম

TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget