এক্সপ্লোর

'মুখ্যমন্ত্রী পদে আদিত্যকে চাই', মুম্বইয়ে পোস্টার, বিজেপির ওপর চাপ বাড়াল শিবসেনা

মুম্বইয়ের ওরলি আসন থেকে এনসিপি প্রার্থী সুরেশ মানেকে ৬৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন আদিত্য।

মুম্বই: মহারাষ্ট্রে সরকার গঠন একপ্রকার নিশ্চিত করেই ফেলেছে বিজেপি-শিবসেনা জোট। কিন্তু, মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা। বিজেপির আসন সংখ্যা আশানুরূপ না হওয়ায়, ফল প্রকাশের পর থেকেই তাদের ওপর চাপসৃষ্টি করছে শিবসেনা। মুখ্যমন্ত্রীর পদ শিবসেনাকে ছেড়ে দেওয়ার জন্য বিজেপির ওপর প্রভাব বিস্তার করছে শিবসেনা। এই পরিস্থিতিতে, ক্রমশ জোরালো হচ্ছে শিবসেনা শীর্ষ নেতা উদ্ধব ঠাকরের ২৯ বছরের পুত্র আদিত্যকে মুখ্যমন্ত্রী করার দাবি। মুম্বইয়ের বিভিন্ন এলাকায় আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবিতে পড়েছে পোস্টার। মুম্বইয়ের ওরলি আসন থেকে এনসিপি প্রার্থী সুরেশ মানেকে ৬৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন আদিত্য। শিবসেনার ইতিহাসে তিনি ঠাকরে পরিবারের প্রথম সদস্য যিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফলত, আদিত্যকে ঘিরে এখন একটা তীব্র আবেগ কাজ করছে গোটা মহারাষ্ট্রে। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫। বিজেপি-শিবসেনা জোট জয়ী হয়েছে ১৬১টি আসনে। এর মধ্যে বিজেপি পেয়েছে ১০৫ আসন। শিবসেনা পেয়েছে ৫৬টি। কংগ্রেস ও এনসিপি-র জোটের দখলে ৯৮টি আসন। অন্যান্যের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন। এরপরই, দলীয় মুখপত্র 'সামনা'য় নাম না করে বিজেপিকে ইতিমধ্যেই নিশানা করেছে শিবসেনা। বলা হয়েছে, ক্ষমতার নেশায় মত্ত হলে মানুষ জবাব দেয়। পাশাপাশি, শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের ট্যুইট ঘিরেও শুরু হয় জল্পনা। 'বুরা না মানো দিওয়ালি হ্যায়' লিখে ট্যুইট করেন তিনি। ট্যুইটে শিবসেনার প্রতীক বাঘকে গলায় এনসিপি-র প্রতীক ঘড়ি আর হাতে বিজেপির প্রতীক পদ্ম ফুল নিয়ে দাঁড়িয়ে থাকার ছবি রয়েছে। কোন পথে শিবসেনা, এই ট্যুইট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এই পরিস্থিতিতে, এদিনই বিজয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন উদ্ধব ঠাকরে। সূত্রের খবর, মহারাষ্ট্রে সরকার গঠনে শিবসেনার কী ভূমিকা হবে তা নিয়েই এই বৈঠকে আলোচনা হয়। এদিকে, এদিনই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে ফোন করেন অমিত শাহ। উদ্ধবকে অভিনন্দন জানান তিনি। সূত্রের খবর, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে দীপাবলির পর বৈঠকে বসবেন উদ্ধব ঠাকরে ও অমিত শাহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget