'গভীর কোমায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়', জানাল দিল্লির সেনা হাসপাতাল
Former President Pranab Mukherjee's Health হাসপাতালের বিকেলের বুলেটিনে বলা হয়, শারীরিক অবস্থার নতুন করে উন্নতি হয়নি

নয়াদিল্লি: ‘গভীর কোমায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এমনটাই জানানো হল দিল্লির সেনা হাসপাতালের তরফে।
সেনার রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। এদিন হাসপাতালের বিকেলের বুলেটিনে বলা হয়, গভীর কোমায় রয়েছেন তিনি। শারীরিক অবস্থার নতুন করে উন্নতি হয়নি। ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। স্থিতিশীল রয়েছে রক্তচাপ, হৃদস্পন্দন।
সকালে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্য়ায় ট্যুইট করে বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল।
পাশাপাশি হাসপাতাল সূত্রে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার পরিবর্তন হয়নি। তিনি এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?





















