এক্সপ্লোর

সরকার গড়তে নারাজ বিজেপি, রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে পুদুচেরিতে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে, রাষ্ট্রপতি পুদুচেরির মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী ও তাঁর মন্ত্রিসভার পদত্যাগ গ্রহণ করেছেন। ২২ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হয়েছে। 


নয়াদিল্লি: পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী ও মন্ত্রিসভার ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত সোমবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ইস্তফা দিয়েছিলেন নারায়ণস্বামী। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পুদুচেরির উপ রাজ্যপাল তামিলসাই সৌন্দরারাজন এই কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছেন। বিজেপি ও তার সহযোগী দলগুলি জানিয়ে দিয়েছিল যে, সরকার গড়ার দাবি জানানোর কোনও ইচ্ছে তাদের নেই। এরপরই উপ রাজ্যরাল রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন বলে জানা গেছে। 


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে, রাষ্ট্রপতি পুদুচেরির মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী ও তাঁর মন্ত্রিসভার পদত্যাগ গ্রহণ করেছেন। ২২ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হয়েছে। 
এরইমধ্যে কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যার অভিযোগে কংগ্রেস ও ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট (এসডিএ)-র শরিকরা আজ বিক্ষোভ প্রদর্শন করবে। তাদের অভিযোগ, ভি নারায়ণস্বামী সরকারের পতনের জন্য দায়ী কেন্দ্র। 

 

কংগ্রেস ও কেন্দ্রশাসিত এই অঞ্চলের এসডিএ-র শরিকরা এদিনের বিক্ষোভে সামিল হবে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তিন বিধায়ককে মনোনীত করে, কয়েকজন বিধায়ককে প্রলোভন  ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভয় দেখিয়ে নারায়ণস্বামী সরকারের পতন ঘটিয়েছে। 
উল্লেখ্য, ডিএমকে-র সমর্থনে নারায়ণস্বামী সরকার তাদের মেয়াদের সাড়ে চার বছর কাটানোর পর ক্ষমতাচ্যূত হয়েছে। 
কেন্দ্রের বিরুদ্ধে পুদুচেরিতে তাদের সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগ তুলে আজ বিক্ষোভ প্রদর্শন করবে কংগ্রেস ও শরিক দলগুলি। প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী ও প্রাক্তন মন্ত্রীরাও এই বিক্ষোভে সামিল হবেন। 

দলের কয়েকজন বিধায়ক ও ডিএমকে-র এক বিধায়কের ইস্তফার কারণে সোমবার আস্থা ভোটের আগে নারায়ণস্বামী ইস্তফা দিয়েছিলেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, প্রশ্ন মায়ের আচরণে
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, প্রশ্ন মায়ের আচরণে
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget