এক্সপ্লোর

Primary Recruitment Scam Case: এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ, 'কীভাবে আলাদা করব?' প্রশ্ন বিচারপতির

Calcutta High Court : একইভাবে এসএসসি মামলা চলাকালীন বিচারপতি দেবাংশু বসাকও বারবার স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন করেছিলেন যে 'যোগ্য-অযোগ্য' আলাদা করা যাবে ?

সৌভিক মজুমদার, কলকাতা : এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ। কারা 'বিশেষ সুবিধা' পেয়েছেন, কারা পাননি সেটা কীভাবে আলাদা করব? প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী। আমরা কোনও 'বিশেষ সুবিধা' পাইনি বলে দাবি করলেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের একাংশের আইনজীবী। তখনই বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন যে কারা "বিশেষ সুবিধা" পেয়েছে আর কারা পায়নি সেটা কীভাবে আলাদা করব ? একইভাবে এসএসসি মামলা চলাকালীন বিচারপতি দেবাংশু বসাকও বারবার স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন করেছিলেন যে 'যোগ্য-অযোগ্য' আলাদা করা যাবে ? চূড়ান্ত রায়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে, চাল আর কাঁকড় আলাদা করা সম্ভব হচ্ছে না বলে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিতে বাধ্য হচ্ছে ডিভিশন বেঞ্চ।

বিস্তারিত...

স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র মামলাতে যেভাবে ২৬ হাজার চাকরি বাতিল হয়েছিল, যে মামলাতেও যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কীভাবে সম্ভব সেই প্রশ্ন উঠেছিল, এখন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও আজ বিচারপতি তপোব্রত চক্রবর্তী একই প্রশ্ন তুলেছেন। একজন আইনজীবী যিনি এই ৩২ হাজার চাকরিহারাদের একাংশের হয়ে ছিলেন, তিনি বলেন যে তাঁর যাঁরা মক্কেল রয়েছেন অর্থাৎ যাঁরা চাকরিহারা ব্যক্তি রয়েছেন, প্রাথমিক শিক্ষকরা রয়েছেন, তাঁরা কোনও রকম বিশেষ সুবিধা গ্রহণ করেননি। অর্থাৎ, তাঁরা যোগ্য প্রার্থী। এক্ষেত্রে তাঁরা বলেন যে, এরমধ্যে দুর্নীতি হয়ে থাকতে পারে, অযোগ্য প্রার্থী থাকতে পারেন, কিন্তু তাঁর যাঁরা মক্কেল রয়েছেন তাঁরা যোগ্য প্রার্থী। সেই সময় বিচারপতি তপোব্রত চক্রবর্তী প্রশ্ন করেন যে, এখানে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কীভাবে সম্ভব হবে ?  একইভাবে স্কুল সার্ভিস কমিশনের মামলাতেও বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেছিলেন যে, এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কী করে সম্ভব। সেই সময় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে তালিকা কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছে পেশ করা সম্ভব হয়নি। তার ফলস্বরূপ, বিচারপতি দেবাংশু বসাক ২৬ হাজার চাকরি বাতিল করেছিলেন। তিনি তাঁর নির্দেশনামায় এই পর্যবেক্ষণও করেছিলেন যে, চাল থেকে কাঁকড় আলাদা করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই তিনি ২৬ হাজার চাকরি বাতিল করতে বাধ্য হন। এখন প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলাতেও একই প্রশ্ন উঠল। আগামী ২১ অগাস্ট এই মামলার পরবর্তী বিচারপ্রক্রিয়া কলকাতা হাইকোর্টে হবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget