এক্সপ্লোর

farmers protest: দাবি না মিটলে রেল অবরোধ, দিল্লিমুখী সব হাইওয়ে আটকে দেওয়ার হুঁশিয়ারি কৃষকদের, খসড়া সংশোধন প্রস্তাব খতিয়ে দেখার আবেদন কৃষিমন্ত্রীর

তোমার কেন্দ্রের ঘোষিত অবস্থানের প্রতিধ্বনি করে আরও বলেন, আইনগুলি পাশ করা হয়েছে যাতে কৃষকদের মান্ডি সিস্টেম থেকে মুক্ত করা যায়, তারা বাজারের বাইরে ফসল বেচতে পারে। তোমর বলেন, দেখানোর চেষ্টা হচ্ছে চাষির জমি শিল্পপতিরা দখল করে নেবে। কিন্তু চুক্তি চাষ দীর্ঘদিন ধরেই চলছে গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা, পঞ্জাব, কর্ণাটকে। কিন্তু কোথাও এমন অভিজ্ঞতা হয়নি।

নয়াদিল্লি: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে চরম হুঁশিয়ারি দিলেন কৃষকরা। তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় ২ সপ্তাহব্যাপী রাজপথে নামা কৃষক সংগঠনগুলি অনড়। সিঙ্ঘু সীমান্তে সাংবাদিকদের ডেকে তাঁরা দাবি পূরণ না হলে রেল অবরোধ করবেন বলে ঘোষণা করেছেন। কৃষক নেতা বুটা সিংহ আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি দিয়ে রাজধানী দিল্লিমুখী সব হাইওয়ে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। বলেছেন, আমাদের দাবি না মিটলে রেললাইন অবরোধ করব। দিনক্ষণ শীঘ্রই স্থির করে জানিয়ে দেব। সিঙ্ঘু সীমান্তেই অবস্থান করছেন কৃষকরা। নতুন কৃষি আইন মান্ডি ব্যবস্থা ও ফসল সংগ্রহের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) সিস্টেমকে দুর্বল করে কর্পোরেটদের সুবিধা করে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। দিল্লির নানা সীমান্ত এলাকা আটকে বসে আছেন তাঁরা। বলবীর সিংহ রাজেওয়াল নামে আরেক কৃষক নেতার ক্ষোভ, কেন্দ্র স্বীকার করেছে, ব্যবসায়ীদের জন্যই আইনগুলি তৈরি হয়েছে। কৃষি যদি রাজ্যের বিবেচনাধীন বিষয় হয়, তবে কেন্দ্রের তার ওপর আইন তৈরির এক্তিয়ারই নেই। যদিও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর অবশ্য ফের দাবি করেছেন, গত সেপ্টেম্বর সংসদে অনুমোদিত নয়া আইনে উপকার হবে কৃষকদের। কৃষি আইন নিয়ে অচলাবস্থা দূর করতে সরকার আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি। কৃষকদেরও তিনি সরকার কৃষি আইনে যে সংশোধনীগুলি আনার কথা ভাবছে, সেগুলির খসড়া পড়ে দেখার আবেদন করে আলোচনার দিন স্থির করার কথা বলেন। তোমর বলেন, কৃষক ইউনিয়নগুলিকে আলোচনার দিন ঠিক করতে বলছি। আমরা তাদের কথা শুনতে প্রস্তুত। নয়া আইনে এপিএমসি আইন বা ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ব্যবস্থায় কোনও প্রভাব পড়বে না। কৃষকদের আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু তারা চায় আইনগুলি বাতিল হোক। আমাদের অবস্থান হল, যে যে ধারায় ওদের আপত্তি আছে, সেগুলির ওপর সরকার খোলা মনে আলোচনায় রাজি। এপিএমসি বা এমএসপি-র ওপর আইনগুলির কোনও প্রভাব পড়বে না। এটা কৃষকদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি আমরা। প্রধানমন্ত্রী এবং আমি কৃষকদের আশ্বস্ত করেছি যে, এমএসপি বহাল থাকবে। তোমার কেন্দ্রের ঘোষিত অবস্থানের প্রতিধ্বনি করে আরও বলেন, আইনগুলি পাশ করা হয়েছে যাতে কৃষকদের মান্ডি সিস্টেম থেকে মুক্ত করা যায়, তারা বাজারের বাইরে ফসল বেচতে পারে। তোমর বলেন, দেখানোর চেষ্টা হচ্ছে চাষির জমি শিল্পপতিরা দখল করে নেবে। কিন্তু চুক্তি চাষ দীর্ঘদিন ধরেই চলছে গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা, পঞ্জাব, কর্ণাটকে। কিন্তু কোথাও এমন অভিজ্ঞতা হয়নি। সাংবাদিক বৈঠকে আরেক কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল মোদি সরকার দেশের কৃষকদের প্রতি দায়বদ্ধ আছে, থাকবে বলেও আশ্বাস দেন। বলেন, কৃষকদের কোনও বাধ্যবাধকতায় বেঁধে রাখা হচ্ছে না, তাদের কৃষিপণ্য বেচার একটা অপশন দেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget