এক্সপ্লোর

Harmeet Singh: ধর্ষণ মামলায় গ্রেফতার, গুলি ছুড়তে ছুড়তে পালালেন বিধায়ক, বাধা দিতে গেলে গাড়ি পিষে দিল পুলিশকেই

AAP MLA Harmeet Singh: পঞ্জাবের সানৌরের বিধায়ক হরমীত পাঠানমাজরা।

চণ্ডীগড়: দিনে-দুপুরে একেবারে রুদ্ধশ্বাস ঘটনা। ধর্ষণে অভিযুক্ত বিধায়ক পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন। শুধু হাত ছাড়িয়ে পালানো নয়, পুলিশ দেখে গুলি করতে করতে পালালেন তিনি। অভিযুক্ত বিধায়ক এবং তাঁর সহযোগীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। একটি স্কর্পিও এবং একটি ফরচুনার গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। (Harmeet Singh)

পঞ্জাবের সানৌরের বিধায়ক হরমীত পাঠানমাজরা। তিনি আম আদমি পার্টির নির্বাচিত সদস্য। ধর্ষণের একটি মামলায় মঙ্গলবার সকালই গ্রেফতার করা হয়েছিল তাঁকে। স্থানীয় থানায় নিয়ে যাওয়ার পথে হরমীতের সহযোগীরা পুলিশকে দেখে গুলি ছুড়তে শুরু করে। হরমীত নিজেও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন।  এক পুলিশকর্মী বাধা দিতে গেলে, তাঁকে চাপা দিয়ে বেরিয়ে যায় দু’টি SUV গাড়ি। (AAP MLA Harmeet Singh)

ফরচুনার গাড়িটির গতিবিধি পুলিশের রেডারে ধরা পড়লেও, বিধায়ক হরমীতের কোনও খোঁজ নেই। স্কর্পিও গাড়িটির কোনও খোঁজ নেই। পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানা গিয়েছে। 

হরমীতের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা রয়েছে। সম্প্রতি এক মহিলা তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।  জানান, বিবাহবিচ্ছিন্ন বলে নিজের পরিচয় দেন হরমীত। দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তাঁর কাছ থেকে যৌন সুবিধা ভোগ করেন বিধায়ক। তাঁকে হুমকি দেওয়া হয়, নোংরা মেসেজও পাঠাতে শুরু করেন।

এফআইআর-এ বলা হয়েছে, ৪৫ বছর বয়সি ওই মহিলা বিবাহবিচ্ছিন্না। এক কন্যা বিদেশে থাকেন. হরমীতের সঙ্গে তাঁর সম্পর্ক হয় ২০১৩ সালে। ২০২১ সাে লুধিয়ানার গুরুদ্বারে বিবাহবন্ধনেও আবদ্ধ হন তাঁরা। কিন্তু ২০২২ সালে সানৌর থেকে যখন প্রার্ধী হন গুরমীত, নির্বাচনী হলফনামায় প্রথম স্ত্রীর নামই লেখেন। সেই নিয়ে অশান্তি শুরু হয় দু’জনের মধ্যে। হরমীতকে বিবাহবিচ্ছেদের জন্য় পীড়াপীড়ি শুরু করেন ওই মহিলা।

হরমীত বেশ কিছু দিন ধরেই খবরে। পঞ্জাবে বন্যা সামাল দেওয়া নিয়ে রাজ্যে নিজের সরকারেরই সমালোচনা করেন তিনি। এফআইআর দায়ের হওয়ার পর মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানকেও তীব্র আক্রমণ করেন। বেআইনি ভাবে দিল্লির AAP নেতৃত্ব পঞ্জাবে সরকার চালাচ্ছেন বলে দাবি করেন ফেসবুক লাইভে। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন হরমীত। জানান, যত খুশি এফআইআর হোক না কেন, তিনি চুপ থাকবেন না।

হরমীত দাবি করেন, দলের সমালোচনা করায় তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এভাবে তাঁকে ভয় দেখানো যাবে না বলে জানিয়ে দেন। আর তার পরই এই ঘটনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
Sonam Wangchuk: দিল্লিতে সংসদ ভবন অভিযান শুরুর আগেই লাঠিচার্জ, অভিযানকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ
দিল্লিতে সংসদ ভবন অভিযান শুরুর আগেই লাঠিচার্জ, অভিযানকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget