এক্সপ্লোর

Puri Rath Yatra : পুরীর রথযাত্রার সময়, রথের উপরেই বড় নিয়মভঙ্গ ! সেবায়েতদের বিরুদ্ধে FIR

রথযাত্রার সময় রথে দায়িত্বে থাকা সেবায়েতদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধ রয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করেই এই রীতি। কিন্তু সব জেনেশুনেও রথযাত্রায় রথের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠেছে


পুরী : রথযাত্রা । মহাধুমধাম। লক্ষ লক্ষ মানুষের জমায়েত। নিরাপত্তার কারণে এই সময় নানা কড়াকড়ি আরোপ করা হয়। এই সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় মন্দিরের সেবায়েতদেরও। রথে দায়িত্বে থাকা সেবায়েতদেরও বেশ কিছু নিয়ম মানা বাধ্যতামূলক। এবার রথাযাত্রায় বিশেষ এক নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে রথের বেশ কয়েকজন সেবায়েতদের বিরুদ্ধে। 

পিটিআই সূত্রে খবর,  শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (এসজেটিএ) মঙ্গলবার কিছু সেবায়েতের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।  রথযাত্রার সময় রথে দায়িত্বে থাকা সেবায়েতদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধ রয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করেই এই রীতি। কিন্তু সব জেনেশুনেও রথযাত্রায় রথের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠেছে কিছু সেবায়েতদের বিরুদ্ধে। পুলিশের কাছে দায়ের করা হয়েছে অভিযোগ ।  পুরীর বিশেষ কর্তব্যরত আধিকারিক (নিরাপত্তা) এসজেটিএ এই বিষয়ে পুরীর সিংহদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, "এই বছর পুরীর রথযাত্রার সময় রথের ভেতরে মোবাইল ফোন নেওয়া বা ব্যবহার নিষিদ্ধ ছিল। তা সত্ত্বেও, কিছু সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যায়  কিছু সেবায়েত রথে মোবাইল ফোন ব্যবহার করছেন"। নিয়ম অনুসারে, রথে মোবাইল ফোন ব্যবহার কেবল আচার-অনুষ্ঠানের পবিত্রতাকেই ব্যাহত করে । সেই সঙ্গে জীবন ও সম্পত্তির নিরাপত্তার স্বার্থেও এই নিয়ম প্রয়োগ।  সেই জন্যই রথের মতো পবিত্র অনুষ্ঠানের পবিত্রতা ও সুরক্ষা বজায় রাখার জন্য নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ। 

 এসজেটিএ-র তরফে রথে মোবাইল ফোন ব্যবহার করার ছবিও প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে। মন্দিরের শৃঙ্খলারক্ষার দায়িত্বে থাকা আধিকারিকদের মতে,  রথযাত্রার সময় মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা একটি দীর্ঘস্থায়ী প্রোটোকল। অনুষ্ঠানের ধর্মীয় পবিত্রতা রক্ষা এবং বিশাল জনসমাগমের মধ্যে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে রাখা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Petrol Diesel Price : সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget