এক্সপ্লোর

ড্রাগ পরীক্ষকদের ঠকাতে মূত্রের নমুনায় জল মেশান রাগিণী দ্বিবেদী?

ইউরিন ড্রাগ টেস্টে বোঝা যায়, গত কয়েকদিনে কেউ ড্রাগ নিয়েছে কিনা। চোখে ধুলো দেওয়ার চেষ্টায় মূত্রে জল মেশালে মূত্রের তাপমাত্রা কমে যায়।

বেঙ্গালুরু: গোয়েন্দাদের চোখে ধুলো দিতে নিজের মূত্র নমুনায় নাকি জল মিশিয়েছেন কন্নড় অভিনেত্রী রাগিণী দ্বিবেদী। তাতে তাঁর ড্রাগ নেওয়ার প্রমাণ মুছে যাবে বলে তিনি মনে করতেন। বেঙ্গালুরুর সিটি ক্রাইম ব্রাঞ্চ বা সিসিবি এই অভিযোগ করেছে। স্যান্ডালউড ড্রাগ কেলেঙ্কারি মামলায় ৪ তারিখ গ্রেফতার করা হয় রাগিণীকে। তিনিই প্রথম মূল ধারার অভিনেত্রী, যিনি ড্রাগ কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন। সিসিবি অভিযোগ করেছে, স্থানীয় কেসি জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ড্রাগ টেস্ট দিতে বলা হলে তিনি মূত্রে জল মিশিয়ে তা চিকিৎসকদের হাতে তুলে দেন। যদিও চিকিৎসকরা বুঝতে পারেন, নমুনায় জল মেশানো হয়েছে। ইউরিন ড্রাগ টেস্টে বোঝা যায়, গত কয়েকদিনে কেউ ড্রাগ নিয়েছে কিনা। চোখে ধুলো দেওয়ার চেষ্টায় মূত্রে জল মেশালে মূত্রের তাপমাত্রা কমে যায়। চিকিৎসকরা বিষয়টা বুঝতে পেরে রাগিণীকে আরও জল খাওয়ান, আরও একটি নমুনা দিতে বলেন। এবার আর যাতে তিনি জল মেশাতে না পারেন, তা নিশ্চিত করা হয়। রাগিণীর আচরণ লজ্জাজনক বলে মন্তব্য করেছে সিসিবি। ম্যাজিস্ট্রেটের কাছে বিষয়টি জানিয়ে তাঁর পুলিশ হেফাজত বাড়ানোর অনুরোধ করে তারা। বিচারক সেই অনুরোধ মেনে রাগিণীর পুলিশ হেফাজত আরও ৩দিন বাড়িয়ে দেন। সিসিবির বিশ্বাস, রাগিণী শুধু তাঁর ঘনিষ্ঠ বন্ধু বি কে রবিশঙ্করের কাছ থেকে ড্রাগ নিতেন না, এক বিদেশির কাছ থেকেও নিতেন। ওই আফ্রিকানের নাম সাইমন, তিনি রাগিণীর ইয়েলাহাঙ্কার বাসভবনে পৌঁছে দিতেন এমডিএমএ ট্যাবলেট। এ ব্যাপারে সাইমনকে করা রাগিণীর হোয়াটসঅ্যাপ মেসেজ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party: হাতে আম্বেদকরের জীবনী নিয়ে দেশে অভিজিৎ, ককরোচ জনতা পার্টির বিশাল জমায়েত যন্তরমন্তরে; শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবি
হাতে আম্বেদকরের জীবনী নিয়ে দেশে অভিজিৎ, ককরোচ জনতা পার্টির বিশাল জমায়েত যন্তরমন্তরে; শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবি
Suruchi Sangha: 'বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি', সুরুচি সঙ্ঘের সামনের গুচ্ছ গুচ্ছ পোস্টার
'বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি', সুরুচি সঙ্ঘের সামনের গুচ্ছ গুচ্ছ পোস্টার
Firhad Hakim: 'ছোট লালবাড়ির সংঘাত', মেয়র বনাম পুর কমিশনারের লড়াই, হার মেনেই কি ইস্তফা ফিরহাদের ?
'ছোট লালবাড়ির সংঘাত', মেয়র বনাম পুর কমিশনারের লড়াই, হার মেনেই কি ইস্তফা ফিরহাদের ?
TMC Leaders Faced Agitation: কোথাও জুতো-ঝাঁটা, কোথাও ডিম, কোথাও আবার তাড়া করে মার... দিকে দিকে জনরোষে TMC নেতারা
কোথাও জুতো-ঝাঁটা, কোথাও ডিম, কোথাও আবার তাড়া করে মার... দিকে দিকে জনরোষে TMC নেতারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget