এক্সপ্লোর

‘উন্নয়নহীন ১০০ দিন’, মোদি সরকারকে তীব্র কটাক্ষ রাহুল ও কংগ্রেসের, আক্রমণ প্রিয়ঙ্কারও

কপিল সিব্বল অভিযোগ করেছেন, সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কোনও পরিকল্পনা নেই

নয়াদিল্লি: উন্নয়নহীন একশো দিন! দ্বিতীয় মোদি সরকারের ১০০ দিন পূর্তিতে এইভাবেই কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। রবিবার টুইট করে তীব্র বিদ্রুপ করেন রাহুল। পুনর্নিবাচিত হওয়ার পর রবিবার ১০০ দিন পূর্ণ করেছে মোদি সরকার। সকাল থেকেই বিজেপির তরফ থেকে ১০০ দিনের বিভিন্ন দৃষ্টান্তমূলক কাজের খতিয়ান তুলে ধরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বিলোপ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা, তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল পাশ, ইউএপিএ আইনের সংশোধন-সহ একাধিক দৃষ্টান্তমূলক কাজ দিনভর প্রচার করছে বিজেপি। এমনকী, হরিয়ানাতে গিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত ১০০ দিনে সরকার যা করেছে তা ৭০ বছরে হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও সাংবাদিক সম্মেলন করে ১০০ দিনের খতিয়ান পেশ করে সরকারের সাফল্যের কথা জানিয়েছেন। কিন্তু কংগ্রেসের তরফে কটাক্ষ করা হয়েছে দ্বিতীয় মোদি সরকারের কাজের। অর্থনীতির বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাহুল ও কংগ্রেস নেতৃত্ব। রাহুল টুইট করেন, ‘বিকাশহীন একশোদিনের জন্য মোদি সরকারকে অভিনন্দন। এই একশো দিনে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিধ্বস্ত অর্থনীতিকে তুলে ধরতে যে উদ্যোগে প্রয়োজন, তার কোনও পরিকল্পনাই নেই।’ রাহুলের পাশাপাশি টুইটারে আক্রমণ করেছেন প্রিয়ঙ্কা গাঁধীও। তাঁর টুইট, ‘বিজেপি সরকার একশোদিন উদযাপন করছে। কিন্তু গাড়িশিল্প, খনি সব ধ্বংস হয়ে যাচ্ছে।’ কপিল সিব্বল অভিযোগ করেছেন, সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কোনও পরিকল্পনা নেই। সংবাদমাধ্যমকেও বিঁধেছেন তিনি। কংগ্রেস থেকেও তীব্র বিদ্রুপ করে টুইট করা হয়েছে। লেখা হয়েছে, ‘৮টি ক্ষেত্রে বৃদ্ধির হার ২ শতাংশেরও কম। তবু আমাদের অর্থমন্ত্রী মানবেন না যে দেশের অর্থনীতি বিপাকে।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swimmer Sayani Das: অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
DCP Shantanu Sinha Biswas: প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান দুর্নীতির ট্রায়াঙ্গেলে জড়িতদের গারদে ঢোকাতে পারবে কি ইডি?
প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান দুর্নীতির ট্রায়াঙ্গেলে জড়িতদের গারদে ঢোকাতে পারবে কি ইডি?
Amit Shah : অনুপ্রবেশ রোধে বড় সিদ্ধান্ত অমিত শাহের, হবে এই কাজ
অনুপ্রবেশ রোধে বড় সিদ্ধান্ত অমিত শাহের, হবে এই কাজ
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, লিখলেন...
মুখ্যমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, লিখলেন...

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget