এক্সপ্লোর

Rahul Gandhi: ‘এই দেশই সব দিয়েছে, সাংসদ থাকি, না থাকি, দায়িত্ব পালন করে যাব’, ঘোষণা রাহুলের

Parliament Disqualification:মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর সাংসদ পদ গিয়েছে রাহুলের।

নয়াদিল্লি: ঠাকুমা ইন্দিরা গান্ধীকে হারাতে হয়েছিল সাংসদ পদ। এ বার সাংসদ পদ গেল তাঁরও। কিন্তু কোনও আক্ষেপ নেই বলে জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি জানিয়েছেন, এই দেশ তাঁকে সবকিছু দিয়েছে, সে ভালবাসাই হোক বা সম্মান। তাই এই দেশের জন্য সবকিছু করতে রাজি তিনি। সাংসদ থাকুন বা না থাকুন। নিজের দায়িত্ব পালন করে করে যাবেন, জানালেন রাহুল (Parliament Disqualification)।

শনিবার সাংবাদিক বৈঠকে মুখ খোলেন রাহুল

মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর সাংসদ পদ গিয়েছে রাহুলের। তার পর শনিবার সাংবাদিক বৈঠকে মুখ খোলেন রাহুল। তাতে তিনি বলেন, "এই দেশ সবকিছু দিয়েছে আমাকে। ভালবাসা, সম্মান, সবকিছু। সাংসদ থাকি না থাকি, আমাকে চিরতরে খারিজ করে দিতে পারেন, কিন্তু আমি আমার কাজ করে যাব। সংসদের ভিতরে থাকি বা বাইরে, দেশের জন্য় লড়াই চালিয়ে যাব।"

২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকে মোদি পদবী নিয়ে কটাক্ষ করেছিলেন রাহুল। নীরব মোদি, রাহুল মোদিদের প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলেছিলেন, "সব চোরের পদবী মোদি হয় কী করে?" তাতেই গুজরাতের বিজেপি নেতা রাহুলের বিরুদ্ধে মানহানি (অপরাধমূলক) মামলা দায়ের করেন। রাহুল আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মোদি পদবী ব্যবহারকারী সম্প্রদায়কে অপমান করেছেন বলে অভিযোগ করে বিজেপি। 

যদিও কংগ্রেসের তরফে যুক্তি দেওয়া হয়, দেশ লুটে যাওয়া নিয়ে নীরব-ললিতদের নিশানা করেছিলেন রাহুল? রাজনীতিক হিসেবেই ওই মন্তব্য করেন রাহুল। তাতে মানহানির প্রসঙ্গ আসে কী করে? যদিও সেই মামলাতেই রাহুলকে দোষী সাব্যস্ত করেছে সুরতের আদালত। দু'বছরের সাজা শুনিয়ে, যে কারণে রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে। আদালতের এই রায় নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: Rahul Gandhi: 'আমার নাম সাভারকর নয়...', কেন্দ্রকে বার্তা রাহুলের

সেই আবহেই এ দিন, মুখ খোলেন রাহুল। তাঁর কথায়, "আমার সাংসদ পদ খারিজ করা হয়েছে কারণ আমার পরবর্তী ভাষণ নিয়ে আতঙ্কে রয়েছেন প্রধানমন্ত্রী। ওঁর চোখে ভয় দেখেছি আমি। তাই আমি সংসদে কথা বলি, ওঁরা চান না। আসলে আদানি ইস্যু থেকে নজর ঘোরাতেই এতকিছু। এই সরকারের জন্য় আদানিই দেশ, দেশই আদানি।"

সাংসদ পদ কেড়ে নিয়ে, ভয় দেখিয়ে তাঁকে দমানো যাবে না বলেও মন্তব্য করেন রাহুল। বলেন, "চিরতরে আমাকে খারিজ করে দিন ওঁরা, আজীবন জেলে ভরে দিন, আমি আমার কাজ করে যাব। লড়াই চলবে।" তাঁর সাংসদ পদ খারিজ করে আসলে মোদি সরকার বিরোধীদের সুবিধাই করে দিয়েছেন বলেও মত রাহুলের। 

দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে রক্ষা করাই তাঁর কাজ, জানালেন রাহুল

রাহুল জানিয়েছেন, দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে রক্ষা করাই তাঁর কাজ। দেশের প্রতিষ্ঠানগুলির স্বতন্ত্রতা রক্ষা, দরিদ্র মানুষের কণ্ঠস্বর তুলে ধরা এবং মানুষকে সত্যাসত্য জানানো তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। তাঁকে ভয় পাওয়ানো যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
Benjamin Netanyahu: গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget