এক্সপ্লোর

Fire Incident: জনপ্রিয় গেমিংজোনে ভয়াবহ অগ্নিকাণ্ড ! পুড়ে খাক সরঞ্জাম

কী থেকে আগুন, ঠিক কত ক্ষয়ক্ষতি, ভেতরে কেউ আটকে নেই তো - ইত্যাদি তথ্য নিশ্চিত করা যাবে আগুন সম্পূর্ণ নেভার পরই। 


উদয়পুর : উইকএন্ড শুরুর আবহেই বড় দুর্ঘটনা ঘটে গেল একটি গেমিং জোনে । রাজস্থানের উদয়পুর শহরের এই গেমিং জোনে  বহু বাচ্চারই প্রিয় ডেস্টিনেশন। শুক্রবার বিকেলে শহরের সুখের থানার অন্তর্গত এই গেমিং জোনে ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তে এলাকা ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। এর ফলে গেমিং জোনের প্রায় বেশির ভাগ সরঞ্জামই ক্ষতিগ্রস্ত হয়। ব্যাপক ক্ষতি হয় গোটা এলাকার। যদিও ঘটনাস্থল থেকে এনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে। সুখের থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) রবীন্দ্র চরণ সংবাদসংস্থাকে বলেন, পুলিশ বিকাল ৪টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে পারে।  তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু সম্পত্তির অনেক ক্ষতি হয়েছে। 

অগ্নিনির্বাপক দল এবং আশেপাশের এলাকা থেকে আসা অতিরিক্ত দমকলের ইঞ্জিন আগুন নেভানোর জন্য লড়াই করছে। কী থেকে আগুন, ঠিক কত ক্ষয়ক্ষতি, ভেতরে কেউ আটকে নেই তো - ইত্যাদি তথ্য নিশ্চিত করা যাবে আগুন সম্পূর্ণ নেভার পরই। 

আগুন মেট্রো মলেও               

অন্যদিকে ঠিক তার আগের দিনই কর্নাটকে মারাঠা গলিতে সুখসাগর মেট্রো মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আগুনে ছবি ও ভিডিও দেখলে বুক ছ্যাঁৎ করে উঠবে। তবে এএনাই সূত্রে শেষ পাওয়া খবর অনুসারে, এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষতি হয় বা কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

ভয়াবহ অগ্নিকাণ্ডে সুখসাগর মেট্রো মলের পঞ্চম এবং চতুর্থ তলা কার্যত পুড়ে খাক হয়ে গিয়েছে। আসবাবপত্র, পোশাক এবং রিটেল শপগুলি পুড়ে ছাই হয়ে যায়। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও মল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। 

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: 'রাজনীতির শিকার', NIA- র তলব নিয়ে দাবি সাবিনার, ঋতব্রত বলছেন, 'কতক্ষণ জেরা করবে সেটা তো...'
'রাজনীতির শিকার', NIA- র তলব নিয়ে দাবি সাবিনার, ঋতব্রত বলছেন, 'কতক্ষণ জেরা করবে সেটা তো...'
Ritabrata Banerjee: 'ব্রাত্যদা রাজনীতি করুন বা না করুন, ডক্টর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না', দাবি ঋতব্রতর
'ব্রাত্যদা রাজনীতি করুন বা না করুন, ডক্টর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না', দাবি ঋতব্রতর
Dumdum News: পুর-প্রশাসকের ঘরে ঢুকে হম্বিতম্বির অভিযোগ, ভেঙেছে পুরসভার বিল্ডিংয়ের কাচ, দমদমে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল
পুর-প্রশাসকের ঘরে ঢুকে হম্বিতম্বির অভিযোগ, ভেঙেছে পুরসভার বিল্ডিংয়ের কাচ, দমদমে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল
West Bengal News Live : মোথাবাড়িকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে NIA জিজ্ঞাসাবাদ
মোথাবাড়িকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে NIA জিজ্ঞাসাবাদ

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget