এক্সপ্লোর

বারাসাত আদালতও ফেরাল রাজীব কুমারকে; অন্য জেলার মামলা, তাই নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই, জানালেন বিচারক

বারাসাত আদালতও ফেরাল রাজীব কুমারকে। অন্য জেলার মামলা, তাই নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই, জানিয়ে দিলেন বিচারক।

বারাসত জেলা দায়রা আদালতও ফিরিয়ে দিল রাজীব কুমারকে। রাজীবকে আগাম জামিন দেওয়ার এক্তিয়ার নেই দায়রা আদালতের, যেতে হবে আলিপুর এসিজিএম কোর্টে, এমনটাই জানিয়ে দিলেন বারাসত আদালতের বিচারক। বারাসাত আদালতে এ দিন রাজীবের আইনজীবী আগাম জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে বলেন, ‘মিথ্যে অভিযোগ আনা হচ্ছে রাজীব কুমারের বিরুদ্ধে। ২০১৭-এ প্রথমবার রাজীব কুমারের নাম আছে। ২০১৪ থেকে সারদা মামলার তদন্ত শুরু হয়েছে। একটি চার্জশিটেও রাজীব কুমারের নাম নেই। ৪দিন আগে পর্যন্ত সাক্ষী হিসেবে নাম ছিল রাজীবের। ৪দিনে কী এমন হল যে রাজীব অভিযুক্ত হয়ে গেলেন!’ অন্যদিকে সিবিআই-এর পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী বলেন, ‘রাজীব কুমার একজন সিনিয়র অফিসার, কিন্তু আইন ভঙ্গকারী। রাজীব কুমারকে আগাম জামিন দিলে, ব্যাহত হবে তদন্ত। রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। বিধাননগরেই সারদার প্রধান কার্যালয়, সেখানের সিপি ছিলেন রাজীব। সব জানতেন রাজীব, তাঁর নির্দেশেই তদন্ত। সব জেনেও কোনও পদক্ষেপ নেননি রাজীব কুমার। সুদীপ্তদের কল রেকর্ডে একাধিক প্রভাবশালীদের নম্বর। প্রভাবশালীদের আড়াল করতেই কল রেকর্ড দেওয়া হয়নি। দেবযানী যে ২টি ডায়েরির কথা বলেছিলেন, সেটা কোথায় গেল? শিলঙে গেলেও, কোনও রকম সহযোগিতা করেন নি’। এর আগে, মঙ্গলবার জেলা দায়রা আদালতে রাজীব কুমারের আইনজীবীরা তাঁর আগাম জামিনের আবেদন জানালে, পাল্টা রাজীবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানায় সিবিআই। সিবিআইয়ের আর্জিরও রায়দান স্থগিত রাখলেন বিচারক।

সেরা শিরোনাম

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে রাজসাক্ষী হতে চেয়ে আবেদন সন্তুর,
নিয়োগ দুর্নীতিতে রাজসাক্ষী হতে চেয়ে আবেদন সন্তুর, "আমি মুখ খুললে আগের সরকারের অনেকে সমস্যায় পড়বে..", CBI-কে চিঠি পার্থ ঘনিষ্ঠ তৃণমূল নেতার
West Midnapore: গড়বেতায় মিছিল ফেরত বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
গড়বেতায় মিছিল ফেরত বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
News Live: রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
Jadavpur News: যাদবপুরে সিপিএমের পার্টি অফিসে হামলা, কড়া প্রতিক্রিয়া সেলিমের
যাদবপুরে সিপিএমের পার্টি অফিসে হামলা, কড়া প্রতিক্রিয়া সেলিমের

ভিডিও

CM Suvendu Adhikari: পুরুলিয়ায় আজ করম উৎসবে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mamata TMC Protest Rally: দলীয় কার্যালয়ে হামলা, প্রতিবাদে পথে নামল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
CM Suvendu Adhikari: “আমরা কুর্মি সমাজকে UCC-এর বাইরে রেখেছি”, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
CM Suvendu Adhikari:
Rejinagar By Election: দোলাচল কাটিয়ে ভোটের ময়দানে রবিউল আলম চৌধুরী | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget