এক্সপ্লোর

Ram Mandir: প্রতিদিন ৫০ হাজার লাড্ডু তৈরি, অযোধ্যার হেঁশেলে তুঙ্গে ব্যস্ততা

Ayodhya: কৌটোবন্দি করে এক থালা লাড্ডু আজ থেকেই বিভিন্ন মন্দিরে পাঠানো হচ্ছে।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: রামলালার প্রসাদি লাড্ডুর চাহিদা তুঙ্গে। জোরকদমে চলছে লাড্ডু বানানো। গতকাল রুপোর থালায় রামলালাকে লাড্ডু নিবেদন করেন প্রধানমন্ত্রী। ৭ জানুয়ারি থেকে অযোধ্যার (Ayodhya) হেঁশেলে লাড্ডু বানানো শুরু হয়। আগামী মাস পর্যন্ত এই লাড্ডু বানানো চলবে। ফেব্রুয়ারি মাসজুড়ে বিলি করা হবে লাড্ডু।            

রামলালার দর্শন: প্রাণপ্রতিষ্ঠার পর ইতিমধ্যেই খুলে গিয়েছে অযোধ্যার রাম মন্দির। গতকাল প্রধানমন্ত্রী-সহ বিশিষ্ট অতিথিরা চলে যাওয়ার পরেই অযোধ্যার রাস্তায় মানুষের ঢল নামে।রামলালার দর্শন পেতে গতকাল রাত ৩টে থেকে মন্দিরের গেটের সামনে ভিড় করে ভক্তরা। সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে রামলালার দর্শন। 

অযোধ্যার হেঁশেলে লাড্ডু তৈরি: সূত্রের খবর, ১ হাজার ১১১ মণ লাড্ডু বিলি করা হবে। অযোধ্যায় প্রায় দেড়হাজার মন্দির রয়েছে। কৌটোবন্দি করে এক থালা লাড্ডু আজ থেকেই বিভিন্ন মন্দিরে পাঠানো হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে লাড্ডু বানানো হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তা বিলি করা হবে। প্রতিদিন ৫০ হাজার করে লাড্ডু তৈরি করা হবে বলে জানিয়েছেন কারিগররা। এছাড়া করসেবকপুরমের একটি বাড়িতে ৭ জানুয়ারি থেকে শতাধিক কারিগর দেশি ঘি দিয়ে হয় সাড়ে ১৩ লক্ষ লাড্ডু। স্টিলের কৌটোবন্দি এই লাড্ডু ৬ মাস রাখা যাবে বলে প্রস্তুতকারীরা জানিয়েছিলেন। অতিথিদের হাতে তুলে দেওয়া হয় ৭টি লাড্ডু সমেত কৌটো। ৫টি লাড্ডু সমেত কৌটোগুলি ছিল সাধারণের জন্য। এর পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের আগেই হায়দরাবাদ থেকে এসেছিল একটি লাড্ডু, যার ওজন ছিল ১ হাজার ২৬৫ কেজি।  

রামমন্দির উদ্বোধনের পর সাজ সাজ রব। ভিড়ের চাপে অযোধ্যার সব রাস্তাই প্রায় অবরুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে গাড়ি থামিয়ে দেওয়া হচ্ছে। হেঁটে রাম মন্দিরে যেতে হচ্ছে দর্শনার্থীদের। জনস্রোত সামলাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি রয়েছে CRPF। গর্ভগৃহে ভিড় জমে যাওয়ায়, মাঝেমধ্যে প্রবেশ পথে দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করা হচ্ছে।                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: TMC Rally: একই এলাকায় তৃণমূলের সংহতি মিছিল, গোসাবায় প্রকাশ্যে কোন্দল

সেরা শিরোনাম

Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget