এক্সপ্লোর

Ram Temple Donation Row: অযোধ্যার রামমন্দিরের কোটি কোটি টাকা গায়েব! তদন্ত শুরু হল, ব্রিজভূষণ বললেন, ‘সময় এলে বলব’

Ayodhya Ram Mandir Donation Row: রামমন্দিরের কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। তদন্তের জন্য SIR গড়ল উত্তরপ্রদেশ সরকার।

কলকাতা: অযোধ্যার রামমন্দিরের কোটি কোটি টাকা লুঠের অভিযোগ। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব রামন্দিরের টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছিলেন। সেই নিয়ে এবার পুলিশি তৎপরতা শুরু হল। বিষয়টি খতিয়ে দেখতে  তিন সদস্যের SIT গড়ল উত্তরপ্রদেশ সরকার। (Ayodhya Ram Mandir Donation Row)

রামমন্দিরকে উৎসর্গ করে দেওয়া দানে টাকা থেকে কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুসারে, প্রায় ৭ কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। রামমন্দিরের এক কর্মীর রুদাউলির বাড়ি থেকে ইতিমধ্যেই ১০-১২ লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে বলে খবর। বাকি টাকা কোথায়, তা নিয়ে প্রশ্ন উঠছে। (Ram Temple Donation Row)

রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র গত পাঁচ দিনে এই নিয়ে দ্বিতীয় বার অযোধ্যা পৌঁছন। তিনি বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখেছেন। জানিয়েছেন, তিনি শুধুমাত্র রামমন্দির নির্মাণকার্য দেখার দায়িত্বে ছিলেন। তবে লবকুশ মিশ্র নামের রামমন্দিরের কর্মীর বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। টাকা উদ্ধারের সময় অযোধ্যা পুলিশের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। 

আরও পড়ুন: ১৮ ঊর্ধ্বদের আর আধার দেওয়া হবে না, সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব সরকারের

স্থানীয় বাসিন্দাদের দাবি, আগে গাড়ির মেকানিক ছিলেন লবকুশ। কোনও ভাবে রামমন্দির প্রশাসনে চাকরি জুটে যায়। এর পরই তাঁর অবস্থা ফিরতে থাকে। রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হস্তক্ষেপ চাওয়া হয়। তার পরই SIT গঠন করা হল বলে খবর। রামমন্দিরের দুই কর্মীকে আটক করা হয়েছে। তাঁরা দানের টাকা গুনতেন বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের। তাঁদের বেতন ছিল ১৮ থেকে ২০ হাজারের মধ্যে। 

সূত্রের খবর, ওই দু’জন সম্প্রতি ১.৫ কোটি টাকার একটি জমি কেনেন। আর একজন জমি কেনেন ৪০ লক্ষ টাকা দিয়ে। অযোধ্যার পুরোহিতরাও গোটা ঘটনায় তদন্তের দাবি তুলেছেন। এর নেপথ্যে প্রভাবশালী সংযোগও উঠে আসছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী পবন পান্ডে জানিয়েছেন, রামমন্দির থেকে প্রায় ৫-৭.৫ কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। 

আরও পড়ুন: নীরব মোদির ১৪০০০ কোটি টাকার ঋণ জালিয়াতি, পঞ্জাব ব্যাঙ্কের অধিকারিকদের বিরুদ্ধে প্রমাণ পেল না CBI

এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ। তাঁর বক্তব্য, “আমি ছোটখাটো মানুষ। সত্যি কথা বললে সমস্যায় পড়ব। ওরা অনেক ক্ষমতাশালী লোকজন। এখন সত্য বলার সাহস পাচ্ছি না। কখনও সময় এলে বলব।” ক্ষমতাশালী বলতে কাদের বুঝিয়েছেন তিনি, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রামমন্দিরের টাকার অপব্যবহার হয়েছে, টাকা চুরি গিয়েছে বলে সরাসরি দাবি করেছেন তিনি। 

ঘটনাচক্রে অখিলেশই প্রথম রামমন্দিরের টাকা নয়ছয়ের বিষয়টি সামনে আনেন।  সেই সময় তাঁকে আক্রমণ করে বিজেপি। তাদের দাবি ছিল, যিনি একটাকাও দান করেননি রামমন্দিরের জন্য, তাঁর অভিযোগের গুরুত্ব নেই। কিন্তু যত সময় যাচ্ছে জটিল হচ্ছে বিষয়টি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget