এক্সপ্লোর

Japan Earthquake : ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি

Japan Earthquake Today: ভূমিকম্পের পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। দেশে উপকূল অঞ্চলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। 



শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান । মঙ্গলবার জাপানের কুমামোতো (Kumamoto) অঞ্চল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। অর্থাৎ রীতিমতো শক্তিশালী ভূমিকম্প।  ভূমিকম্পের জেরে দেশের দক্ষিণাঞ্চলের কিউশু (Kyushu) দ্বীপের একাধিক এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

সুনামির সতর্কতা জারি 

জাপান যতটা ভূমিকম্পপ্রবণ, ততটাই সুনামিপ্রবণ।  জাপান আবহাওয়া সংস্থা (Japan Meteorological Agency - JMA) জানিয়েছে, ভূমিকম্পের পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। দেশে উপকূল অঞ্চলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

জরুরি সতর্কবার্তা 

ভূমিকম্পের পর দক্ষিণ কিউশুর বিভিন্ন এলাকায় জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে এবং বাসিন্দাদের সরকারি নির্দেশ মেনে চলার অনুরোধ জানিয়েছে। এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য মেলেনি । শেষ খবর পাওয়া পর্যন্ত , বিরাট মাত্রার ভূমিকম্প হলেও, বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। তবে প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছে। 

সামনে আসছে ক্ষয়ক্ষতির ছবি

শক্তিশালী ভূমিকম্পের পর ধীরে ধীরে সামনে আসছে ক্ষয়ক্ষতির ছবি। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ভূমিকম্পে ইতিমধ্যেই একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।   পাশাপাশি বিভিন্ন এলাকায় বাড়ি ধসে পড়েছে। অগ্নিকাণ্ড ঘটেছে। হয়েছে বিদ্যুৎ বিভ্রাট।  রাস্তা ও সেতুর ক্ষয়ক্ষতির খবর মিলেছে। তিনি জানান, হতাহত ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও করা হচ্ছে। প্রশাসন পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

 শিল্পে প্রভাব

এই ভূমিকম্পের জেরে জাপানের গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর উৎপাদন শিল্পেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার আশপাশেই বিশ্বের অন্যতম খ্যাতনামা প্রযুক্তি সংস্থা সোনি (Sony) এবং চুক্তিভিত্তিক চিপ নির্মাতা TSMC (Taiwan Semiconductor Manufacturing Company)-এর উৎপাদন কেন্দ্র রয়েছে। সোনি জানিয়েছে, তাদের কারখানায় ভূমিকম্পের প্রভাব কতটা পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শিল্প বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের ক্ষতি হলে বিশ্বব্যাপী চিপ সরবরাহেও প্রভাব পড়তে পারে। জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলের কোনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এখনও পর্যন্ত অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। ফলে এই মুহূর্তে পারমাণবিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেন এত ভূমিকম্প হয় জাপানে?       

জাপান প্রশান্ত মহাসাগরীয় 'রিং অফ ফায়ার' অঞ্চলে অবস্থিত, যেখানে একাধিক টেকটোনিক প্লেটের মিলনস্থল রয়েছে। এই কারণেই দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। বিশ্বের ৬.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের উল্লেখযোগ্য অংশ জাপান ও তার আশপাশের এলাকায় ঘটে। মঙ্গলবারের এই ভূমিকম্প ২০১৬ সালের বিধ্বংসী কুমামোতো ভূমিকম্পের কথা মনে করিয়ে দিচ্ছে। ওই ভূমিকম্পে ২৭৫ জনের মৃত্যু এবং ২,৭৩৯ জন আহত হয়েছিলেন। সেটি ছিল জাপানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্পের পর আগামী কয়েক দিনের মধ্যে শক্তিশালী আফটারশক হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
Advertisement

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget