এক্সপ্লোর

Ram Mandir: পুরোহিত পদের প্রশিক্ষণ পর্বেই এই টাকা! রাম মন্দিরে নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী?

Ram Temple: অর্চক বা পুরোহিত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

কলকাতা: অযোধ্যায় দ্রুত গতিতে চলছে রাম মন্দির নির্মাণের কাজ। জানুয়ারিতে রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন হবে বলেও ইতিমধ্যেই মন্তব্য করেছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। এরই মধ্যে চাকরির বিজ্ঞপ্তি জারি করল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।                  

অর্চক বা পুরোহিত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট (Sri Ram Janmabhoomi Teerth Kshetra Trust)। এরাই রাম মন্দির তৈরির দেখভাল করছে। নিজেদের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি দিয়েছে তারা। রাম মন্দিরের পূজা এবং বাকি পূজা বিধি তৈরির জন্য শ্রী রাম সেবা বিধি বিধান সমিতি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট                                   

পুরোহিত হওয়ার যোগ্যতা কী কী?
রাম মন্দিরের পুরোহিত হওয়ার জন্য বিশেষ কিছু যোগ্যতা প্রয়োজন বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

আবেদনকারীর বয়স ২০-৩০ বছরের মধ্যে হতে হবে। অযোধ্যা এলাকায় বসবাসকারী হলে অগ্রাধিকার দেওয়া হয়।

রাম মন্দিরের পুরোহিত পদের জন্য আবেদন করতে গেলে রামানন্দী পরম্পরায় দীক্ষাপ্রাপ্ত হতে হবে। কমপক্ষে ছয় মাস গুরুকুল শিক্ষা ব্যবস্থায় অধ্যয়ন করে থাকতে হবে। রামানন্দী সম্প্রদায় অন্যতম বড় হিন্দু সম্প্রদায়। এই সম্প্রদায়ের অনুসারীরা ভগবান রামের পুজো করেন। এঁরা বৈষ্ণবমতে চলেন এবং গুরু রামানন্দের অনুসারী।

কীভাবে আবেদন করা যাবে এই পদে? 
যাঁরা রাম মন্দিরের পুরোহিত পদে আবেদন করতে চান, তাঁদের ই-মেলের মাধ্যমে  শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে আবেদন করতে হবে। ওই আবেদনের শেষ তারিখ চলতি বছরের ৩১ অক্টোবর।

কীভাবে বাছাই:

বেছে নেওয়া আবেদনকারীদের একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হবে।

যাঁরা এই পরীক্ষায় পাশ করতে পারবেন তাঁদের ৬ মাসের দীর্ঘ একটি প্রশিক্ষণ হবে

যাঁরা সেই প্রশিক্ষণ সফলভাবে শেষ করবেন তাঁদের একটি শংসাপত্র দেবে ট্রাস্ট।

যাঁদের হাতে এই শংসাপত্র থাকবে তাঁরাই মূলস্তরের বাছাইপর্বে যোগ দিতে পারবেন। 

কত টাকা:
যাঁরা প্রবেশিকা পরীক্ষা দিয়ে প্রশিক্ষণ নেবেন, তাঁরা প্রতি মাসে ২০০০ টাকা বৃত্তি পাবেন।   

অযোধ্যা রাম মন্দিরের পৌরহিত্যের প্রশিক্ষণ পর্বে সবাইকে থাকার জায়গা এবং খাবার দেওয়া হবে।

আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থান, শীঘ্রই জাপানকে টপকে যাবে ভারত, কতদিন লাগবে জানেন ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : সুপ্রিম কোর্টের DA-রায় কার্যকর করার দাবি, আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক
সুপ্রিম কোর্টের DA-রায় কার্যকর করার দাবি, আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক
UPSC Success Story: রামকৃষ্ণ মিশনের ছাত্র, বহুজাতিক সংস্থার চাকরি ছেড়ে সিভিল সার্ভিসে কীভাবে ১০২ র‌্যাঙ্ক করলেন অভিষেক?
রামকৃষ্ণ মিশনের ছাত্র, বহুজাতিক সংস্থার চাকরি ছেড়ে সিভিল সার্ভিসে কীভাবে ১০২ র‌্যাঙ্ক করলেন অভিষেক?
Bus Services : প্রতীক্ষার অবসান, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা-সাঁতরাগাছি নতুন সরকারি বাস পরিষেবা চালু
প্রতীক্ষার অবসান, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা-সাঁতরাগাছি নতুন সরকারি বাস পরিষেবা চালু
West Asia Conflict : পশ্চিম এশিয়ায় অব্যাহত সংঘর্ষ, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদির; কী বার্তা ?
পশ্চিম এশিয়ায় অব্যাহত সংঘর্ষ, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদির; কী বার্তা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget