এক্সপ্লোর

বিবাহিত মহিলাদের ছকে বেঁধে দেওয়া হচ্ছে, পশ্চাদগামী, বললেন রানি মুখোপাধ্যায়

রানি জানিয়েছেন, তিনি অভিনেত্রী হিসেবেই বরাবর নিজেকে দেখতে চান। তাঁর কাজ তাঁর পছন্দ, যতদিন ইচ্ছে হবে, ততদিন অভিনয় চালিয়ে যেতে চান তিনি। পাশাপাশি দেখতে হবে, দর্শক কতদিন চাইছেন তাঁকে।

মুম্বই: মহিলারা বিবাহিত না অবিবাহিত, তাঁরা সন্তানের মা কিনা, তার ওপর ঠিক করে দেওয়া হচ্ছে, তাঁদের কোন ছকে ফেলে দেওয়া হবে। এ ধরনের চিন্তাভাবনা পশ্চাদগামী। বললেন রানি মুখোপাধ্যায়। রানি বলেছেন, তিনি সব সময় বিশ্বাস করেছেন, তাঁর কাজই তাঁর হয়ে কথা বলবে, অভিনেত্রীদের সম্পর্কে এ ধরেনর গতে বাঁধা কথাবার্তায় কখনও কান দেননি। এক সাক্ষাৎকারে রানি বলেছেন, বলিউডে বেশ কয়েক বছর থাকার সুবাদে নানা ধরনের আপত্তিকর কথাবার্তা তাঁর কানে এসেছে। যেমন বিয়ের পর মহিলারা কখনও মুখ্য চরিত্র হতে পারেন না আর মা হয়ে গেলে তো সিনেমা ছেড়ে দিতেই হবে। কিন্তু যেভাবে দর্শক তাঁর শেষ তিনটি ছবি পছন্দ করেছেন তাতে তিনি খুশি। রানির শেষ তিন ছবি হল মর্দানি, হিচকি ও মর্দানি ২। মর্দানি করেন তিনি বিয়ের পরেই। হিচকি হয় মেয়ে আদিরার জন্মের পর, তারপর কিছুদিনের বিরতি নেন তিনি। আর এবার তাঁর শেষ ছবি মর্দানি ২ দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে। রানি বলেছেন, তিনি দেখছেন বছর বছর আরও বেশি সংখ্যক মেয়ে পেশাগত কাজে যোগ দিচ্ছেন, আত্মনির্ভর হচ্ছেন, স্বাধীন হচ্ছেন, করছেন নিজেদের স্বপ্নসন্ধান। তিনি দেখছেন, কীভাবে বিবাহিত মহিলারা, মায়েরা ব্যক্তিগত জীবন ও পেশার মধ্যে সুন্দরভাবে সমতা বজায় রেখে চলেছেন। এঁরাই সমাজের দৃষ্টিতে পরিবর্তন আনার মূল অনুঘটক। রানি জানিয়েছেন, তিনি অভিনেত্রী হিসেবেই বরাবর নিজেকে দেখতে চান। তাঁর কাজ তাঁর পছন্দ, যতদিন ইচ্ছে হবে, ততদিন অভিনয় চালিয়ে যেতে চান তিনি। পাশাপাশি দেখতে হবে, দর্শক কতদিন চাইছেন তাঁকে। দর্শকদের পছন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেভাবে তাঁরা মর্দানি, হিচকি ও মর্দানি ২ ভালবেসেছেন তাতে কৃতজ্ঞ তিনি। এই ভালবাসা তাঁকে আরও ভাল কাজ করতে উদ্বুদ্ধ করে। তাঁর কথায়, সময়ে সময়ে সিনেমার সমাজের সামনে আয়না তুলে ধরা জরুরি। দেখানো উচিত, কী পরিস্থিতিতে আমরা বাঁচছি, মানুষের সমস্যার প্রতি কীভাবে সহানুভূতি দেখানো উচিত। একই সঙ্গে বলা উচিত ঠিক কীভাবে কাজে নামতে হবে। তাঁর শেষ তিন ছবিই দেশজুড়ে দর্শকের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে পেরেছে। রানি বলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget