এক্সপ্লোর

পায়েল ঘোষের অভিযোগ, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে দায়ের ধর্ষণের মামলা

পুলিশ জানিয়েছে, পায়েলের বিবৃতি নথিবদ্ধ করা হয়েছে, তিনি অভিযোগ করেছেন, ২০১৩-য় ভারসোভার ইয়ারি রোডের এক জায়গায় কাশ্যপ তাঁকে ধর্ষণ করেন। এ ব্যাপারে জেরা করতে কাশ্যপকে সমন পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মুম্বই: অনুরাগ কাশ্যপ তাঁর ওপর জবরদস্তি করেছেন বলে অভিযোগ করার দিনকয়েক পর অভিনেত্রী পায়েল ঘোষ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন। মুম্বই পুলিশ জানিয়েছে, পরশু রাতে পায়েল ও তাঁর আইনজীবী নীতীন সাতপুটে ভারসোভা পুলিশ স্টেশনে অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। সাতপুটে জানিয়েছেন, অবশেষে কাশ্যপের বিরুদ্ধে তাঁরা এফআইআর করেছেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, জোর করে আটকে রাখা, মহিলার শ্লীলতাহানির মত অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, পায়েলের বিবৃতি নথিবদ্ধ করা হয়েছে, তিনি অভিযোগ করেছেন, ২০১৩-য় ভারসোভার ইয়ারি রোডের এক জায়গায় কাশ্যপ তাঁকে ধর্ষণ করেন। এ ব্যাপারে জেরা করতে কাশ্যপকে সমন পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। অনুরাগ কাশ্যপ অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। একের পর এক টুইট করে তিনি দাবি করেছেন, তিনি যেহেতু কেন্দ্রের বিজেপি সরকার বিরোধী, তাই তাঁকে চুপ করানোর চেষ্টা চলছে। পরে নিজের আইনজীবী প্রিয়ঙ্কা খিমানীকে দিয়ে বিবৃতি জারি করে বলেছেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছেন তিনি। পায়েল ঘোষ এক সাক্ষাৎকারে বলেন, অনুরাগ কাশ্যপ তাঁকে বলেন, ফোন করলেই হুমা কুরেশি, রিচা চাড্ডারা চলে আসেন তাঁর কাছে। জবাবে তিনি বলেন, রিচা চাড্ডা, মাহি গিল, হুমা কুরেশির সুযোগ দিয়েছেন আপনি, ওরা এত সাধারণ দেখতে। পরিচালকরা সাধারণত ওদের সুযোগ দেন না, আপনি দারুণ কাজ করেছেন। কিন্তু এ সব করতে আমি এখনই মানসিকভাবে প্রস্তুত নই। রিচা এ নিয়ে পায়েলকে আইনি নোটিশ পাঠিয়েছেন, হুমা টুইটারে পোস্ট করে বলেছেন, এ ধরনের কথায় তিনি ক্রুদ্ধ, অনুরাগ তিনি বা আরও কারও সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেননি। অনুরাগের দুই প্রাক্তন স্ত্রী আরতি বাজাজ ও কাল্কি কোয়েচলিনও তাঁকে সমর্থন করেছেন। কিন্তু কঙ্গনা রানাওয়াত বলেছেন, কাশ্যপের বিরুদ্ধে ওঠা অভিযোগ মোটেই ভিত্তিহীন নয়, যৌন নিগ্রহ করতে তিনি যথেষ্ট পারদর্শী।

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
CJP Protest : যন্তর মন্তরে ঢুকে কী কী ঘটিয়েছেন সৌরভ, আশুতোষরা? কেন তাঁদের পাঠানো হল তিহাড়ে ? যা জানাল পুলিশ
যন্তর মন্তরে ঢুকে কী কী ঘটিয়েছেন সৌরভ, আশুতোষরা? কেন তাঁদের পাঠানো হল তিহাড়ে ? যা জানাল পুলিশ
Cockroach Janta Party: সৌরভ-আশুতোষের গ্রেফতারিতে মোদিকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রধানমন্ত্রী পদের যোগ্যই নন’
সৌরভ-আশুতোষের গ্রেফতারিতে মোদিকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রধানমন্ত্রী পদের যোগ্যই নন’
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget