এক্সপ্লোর

Gurmeet Ram Rahim Parole: ধর্ষণে দোষী সাব্যস্ত, ফের প্যারোল পেলেন রাম রহিম, নির্বাচন এলেই জেলমুক্তি?

Gurmeet Ram Rahim Singh: মঙ্গলবার ভোর ৫টা বেজে ২৬ মিনিটে কড়া নিরাপত্তায়, অত্যন্ত গোপনে জেল থেকে বেরিয়ে এসেছেন রাম রহিম।

নয়াদিল্লি: ধর্ষণ মামলায় ২০ বছরের সাজা হয়েছে। কিন্তু পর পর প্যারোলে ছাড়া পেয়েই চলেছেন ‘ডেরা সাচা সওদা’ প্রধান গুরমীত রাম রহিম। হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে প্যারোলে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। এবার ৫ ফেব্রুয়ারি দিল্লি নির্বাচনের আগেও প্যারোলে জেল থেকে বেরিয়ে এলেন রাম রহিম। ৩০ দিনের প্যারোলে এবার জেল থেকে ছাড়া পেলেন তিনি। (Gurmeet Ram Rahim Parole)

মঙ্গলবার ভোর ৫টা বেজে ২৬ মিনিটে কড়া নিরাপত্তায়, অত্যন্ত গোপনে জেল থেকে বেরিয়ে এসেছেন রাম রহিম। রীতিমতো কনভয় চেপে জেল থেকে বেরোন তিনি। আপাতত হরিয়ানার সিরসায় ‘ডেরা সাচা সওদা‘র আশ্রমে তিনি থাকবেন বলে জানা গিয়েছে। ২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত এই নিয়ে প্রায় ১৬ বার প্যারোলে জেল থেকে ছাড়া পেলেন রাম রহিম। (Gurmeet Ram Rahim Singh)

ধর্মীয় সংগঠন হলেও, রাজনৈতিক ভাবেও ‘ডেরা সাচা সওদা’ বেশ প্রভাবশালী। উত্তর ভারতের হিন্দিভাষী রাজ্যগুলিতে ওই সংস্থা এবং রাম রহিমের বেশ প্রভাব এবং প্রতিপত্তি রয়েছে। গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনের চার দিন আগেও ২০ দিনের প্যারোলে জেল থেকে বেরিয়ে আসেন রাম রহিম। হরিয়ানায় বিজেপি-র সরকার গঠনের নেপথ্যে রাম রহিমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সেই সময় জানান রাজনৈতিক বিশ্লেষকরা। এবার দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ফের রাম রহিমের প্যারোল প্রাপ্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

রাম রহিমের প্যারোল প্রাপ্তি নিয়ে মুখ খুলেছেন শিবসেনা (উদ্ধব ঠাকরে) শিবিরের সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদি।  তাঁর কথায়, ‘ওঁকে ছেড়েই দিন একেবারে। অন্তত প্যারোলের নামে এই প্রহসন থেকে রেহাই মিলবে। নির্যাতিতা মহিলাদের ন্যায় বিচারে দেওয়ার নামে প্রহসনও ঘুচবে’।

এবারে রাম রহিমের প্যারোল প্রাপ্তি সবদিক থেকেই গুরুত্বপূর্ণ। কারণ ২০১৭ সালে জেলযাত্রার পর এবারই প্রথম সিরসায় ‘ডেরা সাচা সওদা’র আশ্রমে পা রাখবেন তিনি। গত অক্টোবরে প্যারোলে বেরোলেও হরিয়ানায় পা রাখার অনুমতি ছিল না তাঁর। সেবার উত্তরপ্রদেশের বাগপতের আশ্রমে ছিলেন তিনি। এবার আর কোনও নিষেধাজ্ঞা নেই। ইতিমধ্যে ভিডিও বার্তায় প্রকাশ করেছেন রাম রহিম। পুণ্যার্থীদের আশ্রমে না আসতে আনুরোধ করেছেন।

হরিয়ানার সিরসায় ডেরা-র আশ্রমে দুই মহিলা শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের জেল হয় রাম রহিমের। পাশাপাশি, একাধিক খুনের মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু বারং বার আদালত থেকে প্যারোল আদায় করে নিয়েছেন তিনি। বার বার তাঁর প্যারোল এবং ছুটির আবেদন মঞ্জুর করা নিয়ে আদালতে মামলাও জমা পড়েছিল। কিন্তু রাম রহিমের প্যারোল পাওয়া আটকে থাকেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
ABP Ananda Top 10, 9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget