এক্সপ্লোর

Rahul Gandhi Disqualification: রাহুল-প্রশ্নে নিশানায় বিজেপি! একসুর মমতা-অখিলেশ-বিমানের

Opposition Unity on Rahul:মতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে উদ্বব ঠাকরে, অখিলেশ যাদব। ভারতের প্রায় সব বিরোধী দলের নেতারা এই বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।


নয়াদিল্লি: বিজেপিকে হঠাতে বিরোধীদের জোটের কথা বলে এসেছে কংগ্রেস। কিন্তু বিরোধী জোটের পালে তেমন হাওয়া দেখা যায়নি। কখনও কংগ্রেসকে দূরে সরিয়ে রেখে বিরোধী মঞ্চ তৈরির চেষ্টা করতে দেখা গিয়েছে। অখিলেশ যাদব, নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেছেন মমতা। অন্যদিকে সংসদের চলতি অধিবেশনে কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেয়নি তৃণমূল। আলাদা করে বিজেপি বিরোধী কর্মসূচি নিয়েছে। রাহুল গাঁধী যখন ভারত জোড়ো যাত্রা করছে তখনও সেখানে দেখা যায়নি তৃণমূলকে। কিন্তু সেই ছবি যেন হঠাৎ পাল্ট গেল। রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজের বিষয়টি এক মুহূর্তে সব বিরোধীদের যেন এককাট্টা করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে উদ্বব ঠাকরে, অখিলেশ যাদব। ভারতের প্রায় সব বিরোধী দলের নেতারা এই বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।

তোপ মমতা-অভিষেকের:
কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা-মেঘালয়ে নির্বাচনের সময় থেকে সাগরদিঘির উপনির্বাচন- সবক্ষেত্রেই কংগ্রেসকে নিশানা করতে দেখা গিয়েছে মমতাকে। নানাভাবে কংগ্রেসের সমালোচনাও করা হয়েছে তৃণমূলের তরফে। জাতীয় রাজনীতিতে কংগ্রেসের থেকে দূরত্ব থেকে ঘর গোছানো শুরু করেছিল তৃণমূল। এমনকী রাহুলকে মুখ করলে বিজেপিরই আদতে সুবিধা হবে- এমন বক্তব্যও রাখা হয়েছিল তৃণমূলের তরফে। সেই পরিস্থিতিতেই এদিন রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা। তিনি ট্যুইট করে বলেন, 'প্রধানমন্ত্রীর নতুন ভারতে বিরোধী নেতারা বিজেপির প্রাইম টার্গেট। অপরাধের ইতিহাস থাকলেও, মন্ত্রিসভায় আছেন বিজেপি নেতারা। অপরাধের ইতিহাস থেকেই বিজেপি নেতারা মন্ত্রিসভায়। মন্তব্যের জন্য বিরোধী নেতাদের সাংসদ পদ খারিজ। সাংবিধানিক গণতন্ত্রে আরও অবমননের সাক্ষী হলাম', ট্যুইট তৃণমূলনেত্রীর। একই ভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি ট্যুইট করে বলেন, 'গণতান্ত্রিক ভারত এখন অলীক।'

সরব অখিলেশ:
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, 'প্রথমে তো মিথ্যে মামলা করে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির একাধিক বিধায়কের সদস্যপদও বিজেপি খারিজ করেছে। এখন কংগ্রেসের সবচেয়ে বড় নেতার সদস্যপদও নিয়ে নেওয়া হল। আসল যা বিষয়- মূল্যবৃদ্ধি-বেকারত্ব, সেদিক থেকে নজর ঘোরাতে চাইছে। এখন কংগ্রেসের নেতার সদস্যপদ নিল, আগে সমাজবাদী পার্টির নেতার সদস্যপদ নিয়েছিল।'

উদ্ধবের তোপ:
উদ্ধব ঠাকরেও রাহুলের সাংসদ পদ খারিজের সমালোচনা করে বলেছেন, 'এটা গণতন্ত্রের হত্য়া। এদেশে চোরকে চোর বলাও অপরাধ।'

কড়া সমালোচনায় বাম:
কড়া সমালোচনা করেছেন বিমান বসুও। তিনি বলেন, 'অপরাধীদের ক্ষেত্রে যে প্রক্রিয়া নেওয়া হয়। এখানেও সেটা নেওয়া হয়েছে। এটা ভয়ঙ্কর। এ ধরনের স্বৈরতান্ত্রিক, ফ্যাসিবাদী কর্মসূচির বিরুদ্ধে রাজ্য তথা দেশের মানুষের গর্জে ওঠা উচিত। এটা গণতান্ত্রিক পদ্ধতি নয়।'

আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুরও। ট্যুইটে বিজেপিকে নিশানা করে আক্রমণ করেছেন তিনি। রাহুলের সদস্যপদ খারিজের প্রশ্নে প্রিয়ঙ্কা গাঁধীও সরব হয়েছেন। ট্যুইটে তিনি লেখেন, 'নীরব মোদির ১৪ হাজার কোটির কেলেঙ্কারি। ললিত মোদির ৪২৫ কোটির কেলেঙ্কারি। মেহুল চোক্সির ১৩ হাজার ৫০০ কোটির কেলেঙ্কারি। যাঁরা দেশের টাকা লুঠ করেছে, বিজেপি তাঁদের কেন বাঁচাচ্ছে? কেন তদন্ত থেকে দূরে পালাচ্ছে? যাঁরা প্রশ্ন তুলছে, তাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বিজেপি কি দুর্নীতিগ্রস্তদেরই সমর্থন করে?'

রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজের প্রশ্নে এক ছাতার তলায় দেশের বিরোধী রাজনৈতিক পরিসর। সামনের বছরেই লোকসভা ভোট। তার আগে এক ছাতার তলায় সব বিরোধীরা এলে কি চাপ বাড়বে বিজেপির? নাকি তা আদতে সুবিধা করবে বিজেপির? উত্তর দেবে সময়। 

আরও পড়ুন: 'রাহুল গাঁধীর বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি মোদি সরকারের', মন্তব্য অধীরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget