এক্সপ্লোর

বাড়ির বাইরে বসাচ্ছেন থার্মাল স্ক্যানার, থাকছে মাস্ক, গ্লাভসও, কাজে ফিরছেন পুণের যৌনকর্মীরা

তেজস্বী জানিয়েছেন, যৌনকর্মীদের কন্ডোম ব্যবহার আগের মতই অত্যাবশ্যক, তবে এবার থেকে মাস্ক আর গ্লাভসও ব্যবহার করতে হবে।

পুণে: ধীরে ধীরে লকডাউন উঠছে। অন্যান্য পেশাদারের মত যৌনকর্মীরাও কাজে ফিরছেন। করোনা রুখতে যা যা নিয়মকানুন সব মেনেই ব্যবসা শুরু করছেন তাঁরা। মহারাষ্ট্রের বুধওয়াড় পেঠ এলাকার ৩,০০০-এর মত যৌনকর্মী লকডাউনে কাজ হারিয়েছিলেন। অর্থ সঙ্কটে অনেকে ফিরে যেতে বাধ্য হন গ্রামের বাড়ি। এখন লকডাউন শিথিল হওয়ায় আবার কাজে ফিরছেন তাঁরা। তবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা মাথায় রেখে তাঁরা ফোন সেক্স চালুর কথা ভাবছেন বলে জানিয়েছে তাঁদের নিয়ে কাজ করা সহেলি সঙ্ঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই এনজিও-র এক্সিকিউটিভ ডিরেক্টর তেজস্বী সেবাকারী জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে তাঁরা যৌনকর্মীদের কাজ শুরু করার কিছু নিয়মকানুন ঠিক করেছেন। এই এলাকায় কোনও করোনা আক্রান্ত না থাকলেও বেশিরভাগ যৌনকর্মী এখনও কাজে ফিরতে নারাজ। কিন্তু আর্থিক সঙ্কটের জেরে কয়েকজন কাজ শুরু করেছেন, তাঁদের জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তেজস্বী জানিয়েছেন, যৌনকর্মীদের কন্ডোম ব্যবহার আগের মতই অত্যাবশ্যক, তবে এবার থেকে মাস্ক আর গ্লাভসও ব্যবহার করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক ব্যবহার করাও জরুরি। এ ব্যাপারে প্রশিক্ষণ দিতে অডিও ও ভিডিও টেপের সাহায্য নিচ্ছেন তাঁরা। কয়েকজন আবার ঘরের বাইরে থার্মাল স্ক্যানার এবং ফুট অপারেটেড স্যানিটাইজার ডিসপেন্সার বসিয়েছেন। খদ্দেরদের আগে স্নান করতে হবে, জ্বর বা কাশি আছে, এমন কাউকে ঘরে ঢুকতে দেওয়া হবে না। এনজিওটি তাঁদের ফোন সেক্সের দিকে আকৃষ্ট হতে উৎসাহ দিচ্ছে, যাঁরা এভাবে ভার্চুয়াল যৌন ব্যবসা করেন, তাঁদের বলা হচ্ছে অন্যদের এ ব্যাপারে প্রশিক্ষণ দিতে। ঘরের বাইরে বা রাস্তা না দাঁড়াতেও বলা হয়েছে তাঁদের। সংস্থাটি বলেছে, বড় ঘরের মেয়েদের পক্ষে ফোন সেক্স খুব স্বাভাবিক কিন্তু সাধারণ যৌন কর্মীরা এতে এখনও তেমন অভ্যস্ত নন। তবে কয়েকজন এই কাজ করেছেন, তাঁদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে অনুরোধ করা হয়েছে। করোনার সময়ে শারীরিকভাবে ঘনিষ্ঠ না হয়েও যাতে তাঁদের উপার্জনে অসুবিধে না হয় তাই এই পন্থা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk News: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই আন্দোলন, শেষে কেন শর্ত বদল? অবশেষে উত্তর দিলেন সোনম ওয়াংচুক
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই আন্দোলন, শেষে কেন শর্ত বদল? অবশেষে উত্তর দিলেন সোনম ওয়াংচুক
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Sonam Wangchuk: ২৬ দিন অনশন করার পরে অন্য কারও থেকে চরিত্রের সার্টিফিকেট নিতে হবে এবার? বিস্ফোরক সোনম ওয়াংচুক
২৬ দিন অনশন করার পরে অন্য কারও থেকে চরিত্রের সার্টিফিকেট নিতে হবে এবার? বিস্ফোরক সোনম ওয়াংচুক
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget