এক্সপ্লোর

Delhi Blast: দিল্লি বিস্ফোরণের ৫ দিন পরে খুলে গেল লালকেল্লা, কড়া নিরাপত্তার চাদরে মোড়া গোটা চত্বর

Red Fort Blast: গত সোমবার সন্ধেবেলা ভয়াবহ গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লার সামনের এলাকা। চালকের আসনে ছিল বিস্ফোরণকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড উমর-উল-নবি

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দিল্লির লালকেল্লা ও মেট্রো স্টেশন পাঁচ দিন পর খুলেছে।
  • গত সপ্তাহে গাড়ি বিস্ফোরণে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
  • পর্যটকদের কথা ভেবে কড়া নিরাপত্তায় চালু হয়েছে লালকেল্লা।
  • গোয়েন্দারা জঙ্গিদের পর্যটকদের লক্ষ্য করার সম্ভাবনা খতিয়ে দেখছে।

কলকাতা: দিল্লির বিস্ফোরণের ৫ দিন পরে খুলে গেল লালকেল্লা ও লালকেল্লা সংলগ্ন মেট্রো স্টেশন। রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল লালকেল্লা চত্বর। CISF, র‍্যাফের সঙ্গে ছিল দিল্লি পুলিশও। 

গত সোমবার সন্ধেবেলা ভয়াবহ গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লার সামনের এলাকা। চালকের আসনে ছিল বিস্ফোরণকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড উমর-উল-নবি। চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক গাড়ি। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে দেহাংশ। ভয়াবহ বিস্ফোরণের পরে লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। লালকেল্লা সংলগ্ন মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়।

বিস্ফোরণের পর থেকে এলাকা জুড়ে ছিল শুধুই আতঙ্ক আর হাহাকার। শীতের মরশুমে লালকেল্লায় পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। সোমবারের ঘটনা ওলটপালট করে দিয়েছিল সব কিছু। ৫ দিন বন্ধ থাকার পরে রবিবাসরীয় সকালে পর্যটকদের জন্য ফের খুলে গেল লালকেল্লা। বীভৎস বিস্ফোরণের পরে লালকেল্লা খুললেও কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল কেল্লার প্রতিটি অংশ। এক পর্যটক বলছেন, 'নিরাপত্তা এখানে খুব জরুরি বিষয়ে, গত সপ্তাহে যা হল তারপরে দিল্লিতে নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। এখন সব জায়গায় পুলিশ, CISF ভর্তি, আগেও একদিন আসার পরিকল্পনা ছিল কিন্তু বন্ধ ছিল বলে আসতে পারিনি। আজকে আসতে পেরে খুব ভাল লাগছে।'

সকাল থেকে দফায় দফায় স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালায় CISF। নিরাপত্তার দায়িত্বে ছিল র‍্যাফ ও দিল্লি পুলিশের বিশাল টিম। আরেক পর্যটক বলছেন, 'এটা দেশের রাজধানী, আমরা চাই এখানে নিরাপত্তা আরও জোরদার হোক, যাতে সহজে (অপরাধীদের) ধরা যায়। যেখানে অনেক বেশি লোক আছে সেখানে আরও একটু নিরাপত্তা বাড়ানো হোক। বেশি লোক যেখানে, সেখানে এই রকম হামলার সম্ভাবনা বেশি থাকে।' আরেক পর্যটক বলছেন, 'এই রকম নিরাপত্তা থাকাই বাঞ্চনীয়, কারণ এই সমস্ত জায়গাগুলো এমন জায়গা, যেখানে পর্যটকের প্রচুর ভিড় থাকে, এই রকম জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে সেটা খুব দুর্ভাগ্যজনক।' আরেক পর্যটক বলছেন, 'এইসব স্পট আমাদের হেরিটেজ স্পট। হঠাৎ হঠাৎ যদি হামলা হয় আমাদের দুশ্চিন্তা থাকেই।'

অন্যদিকে ভয়ঙ্কর বিস্ফোরণের পরেই বন্ধ করে দেওয়া হয় লালকেল্লার এই পার্কিং লটও। এখানে পার্ক করা কোনও গাড়িই এতদিন নিয়ে যাওয়া যায়নি। এই পার্কিং লটেই বেশকিছুক্ষণ ছিল ঘাতক i20 গাড়িটি। রবিবার সকালে এখানে পৌঁছয় দিল্লি পুলিশের বম্ব ডিটেকশন টিম। বিস্ফোরণের এক প্রত্যক্ষদর্শী বলছেন, 'একটা গাড়ির পিছনে আমার গাড়ি ছিল, ওই বিস্ফোরণের সময় ছিল, আমি কোনও রকমে প্রাণে বেঁচে গেছি, আমার গাড়ি ভেঙেচুরে গেছে। এত তীব্র বিস্ফোরণ হয়েছিল। প্রথমে বুঝতেই পারছিলাম না কীভাবে বিস্ফোরণ হল, আমি গাড়ি চালাচ্ছিলাম আমার এর ভাই সঙ্গে ছিল।'

রবিবার থেকে লালকেল্লার মেট্রো স্টেশনও খুলে দেওয়া হয়। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতেও পর্যটনকেন্দ্রকেই টার্গেট করেছিল জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল একের পর এক নিরীহ পর্যটককে। এবার লালকেল্লার সামনে বিস্ফোরণ। ফের টার্গেট ছিল সেই পর্যটকরাই? উত্তর খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget