এক্সপ্লোর

দাঙ্গাবাজরা স্তম্ভিত, চুপ! সম্পত্তি বাজেয়াপ্তকরণ, পুলিশি অভিযান ঘিরে সমালোচনার মুখে ট্যুইট যোগী সরকারের

চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী কঠোর অবস্থান নেন, জানিয়ে দেন, যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করে নষ্ট করেছে, তাদের থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে বেচে টাকা তোলা হবে। একাধিক লোককে প্রশাসন সরকারি সম্পত্তি ভাঙচুরে দোষী সাব্যস্ত করে চিহ্নিত করে নোটিস পাঠিয়ে বলেছে, তাদেরই ক্ষতিপূরণ দিতে হবে।

নয়াদিল্লি: উত্তরপ্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধীদের মোকাবিলা করতে গিয়ে পুলিশ আগ্রাসী হয়ে উঠেছে, দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ ওঠায় প্রবল সমালোচনা, নিন্দার মুখে যোগী আদিত্যনাথ দাবি করলেন, তাঁর প্রশাসন যা ব্যবস্থা নিয়েছে, তা দাঙ্গাবাজদের চমকে দিয়েছে, তারা স্তম্ভিত। সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে ব্যাপক অশান্তি, হিংসা ছড়িয়েছে উত্তরপ্রদেশে। পুলিশের পাল্টা অভিযানে অন্তত ২১ জন নিহত হয়, হাজারের বেশি লোক অশান্তি করার অভিযোগে ধরা পড়েছে। সংঘর্ষে কয়েকশ পুলিশকর্মী, বিক্ষোভকারীও জখম হয়েছে। চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী কঠোর অবস্থান নেন, জানিয়ে দেন, যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করে নষ্ট করেছে, তাদের থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে বেচে টাকা তোলা হবে। একাধিক লোককে প্রশাসন সরকারি সম্পত্তি ভাঙচুরে দোষী সাব্যস্ত করে চিহ্নিত করে নোটিস পাঠিয়ে বলেছে, তাদেরই ক্ষতিপূরণ দিতে হবে। যদিও সরকারি ঘোষণায় নানা মহল নিন্দা, সমালোচনায় সরব। বিতর্কের মুখে আদিত্যনাথের দপ্তর থেকে বলা হয়েছে, প্রত্যেক দাঙ্গাকারী বিপদে পড়েছে। প্রতিটি বিক্ষোভকারী ভয় পেয়েছে। যোগী আদিত্যনাথ সরকারের কঠোর চেহারা দেখে সবাই স্তব্ধ। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যে-ই সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাকে মূল্য দিতে হবে। উত্তরপ্রদেশে যোগী সরকার ক্ষমতায় থাকায় প্রতিটি হিংসাশ্রয়ী বিক্ষোভকারীকে এবার কাঁদতে হবে। আরেকটি ট্যুইটে যোগী প্রশাসন বলেছে, যোগী আদিত্যনাথ সরকারের শক্তিশালী চেহারা দেখে সব দাঙ্গাবাজ অবশ্যই ভাববে, তাঁর কর্তৃত্ব চ্যালেঞ্জ করে কী ভুল করেছে। সমালোচনা সত্ত্বেও যোগী প্রশাসন সরকারি সম্পত্তি নষ্ট করায় জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, এপর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ৩৭২ জনকে ক্ষতিপূরণ চেয়ে নোটিস পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget