এক্সপ্লোর

পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আর কে এস ভাদুড়িয়া

সিনিয়রিটির ট্র্যাডিশন মেনেই বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল ভাদুড়িয়া।

নয়াদিল্লি: বায়ুসেনার প্রধান হিসেবে এয়ার মার্শাল আর কে এস ভাদুড়িয়ার নাম ঘোষণা করল দেশের প্রতিরক্ষা মন্ত্রক। সিনিয়রিটির ট্র্যাডিশন মেনেই বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল ভাদুড়িয়া। চলতি মাসের ৩০ তারিখ অবসর নিচ্ছেন বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া। তাঁর অবসরের দিনই প্রধানের পদে অভিষেক হবে উপ-প্রধান ভাদুড়িয়ার। প্রসঙ্গত, এই ভাদুড়িয়াই হলেন সেই বায়ুসেনা অফিসার, যিনি ৫৯ হাজার কোটির রাফেল চুক্তির মধ্যস্থতা করেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “এয়ার মার্শাল আর কে এস ভাদুড়িয়া ১৯৮০ সালে ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিমে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে বায়ুসেনার বিভিন্ন স্তরে তিনি নেতৃত্বে দেন।” প্রধান পদে স্থলাভিষেক না হলে ৩০ সেপ্টেম্বর অবসর নিতেন ভাদুড়িয়া। তবে সরকার তার ক্ষমতা বলেই অবসর গ্রহণের দিনই তাঁকে বায়ুসেনার প্রধান পদে নিযুক্ত করতে চলেছে, যা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। প্রধান হওয়ার দৌড়ে ছিলেন আরও দুই এয়ার মার্শাল -- বি সুরেশ এবং আর নাম্বিয়ার। বায়ুসেনা প্রধান নির্বাচন সাধারণত সিনিয়রিটি দেখেই হয়ে থাকে। এই প্রথা দীর্ঘদিনের। এবারও সেই প্রথা মেনেই বায়ুসেনা প্রধান নির্বাচন করল কেন্দ্র। যদিও সেনাপ্রধানের নিয়োগের ক্ষেত্রে এই প্রথা ভেঙেছিল এনডিএ সরকার। সিনিয়রিটির দিক থেকে ছোট হলেও মনোহর পর্রীকর প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীন সেনাপ্রধান হয়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
BJP MLAs on Extortion : 'কলার ধরে থানায় নিয়ে যান', তোলাবাজি বন্ধে কড়া বার্তা বিজেপি বিধায়কের ; বসল ড্রপ বক্স
'কলার ধরে থানায় নিয়ে যান', তোলাবাজি বন্ধে কড়া বার্তা বিজেপি বিধায়কের ; বসল ড্রপ বক্স
News Live: মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়ে কোন পথে ব্রাত্য? জল্পনা আরও বাড়ালেন ঋতব্রত
মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়ে কোন পথে ব্রাত্য? জল্পনা আরও বাড়ালেন ঋতব্রত
Arup Chakraborty: স্পিকারকে ঠিক কী উত্তর দিয়েছেন NCPI সাংসদরা? আর কেনই বা উত্তর দিতে এত দেরি, জানালেন অরূপ চক্রবর্তী
স্পিকারকে ঠিক কী উত্তর দিয়েছেন NCPI সাংসদরা? আর কেনই বা উত্তর দিতে এত দেরি, জানালেন অরূপ চক্রবর্তী

ভিডিও

Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget