এক্সপ্লোর
বন্ধ হয়ে গেল কলকাতার ঐতিহ্যবাহী রক্সি সিনেমা
লিজের মেয়াদ শেষ হওয়ার পর হলের মালিকানা নিয়ে শুরু হয় টালবাহানা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এরপর ওই বেসরকারি সংস্থার তরফে জানানো হয়, তারা আর রক্সি সিনেমা হল চালাতে আগ্রহী নয়।

কলকাতা: বন্ধ হয়ে গেল কলকাতার ঐতিহ্যবাহী রক্সি সিনেমা। হল ও সংলগ্ন সম্পত্তির মালিক কলকাতা পুরসভা হলেও একটি বেসরকারি সংস্থাকে তা লিজ দেওয়া ছিল। ওই বেসরকারি সংস্থাই রক্সি সিনেমা হল চালাত। লিজের মেয়াদ শেষ হওয়ার পর হলের মালিকানা নিয়ে শুরু হয় টালবাহানা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এরপর ওই বেসরকারি সংস্থার তরফে জানানো হয়, তারা আর রক্সি সিনেমা হল চালাতে আগ্রহী নয়। এই প্রেক্ষিতে আজ পুরসভার কর্মীরা গিয়ে হলের দরজায় তালা দিয়ে আসেন। তবে হল সংলগ্ন বিভিন্ন দোকানের মালিক পুরসভার কাছে তাদের বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছে।
Before You Go
PM Narendra Modi Speech: "২০৪৭-এ বিকশিত ভারত, একটাই মন্ত্র উই উইল ডু ইট", বললেন মোদি | ABP Ananda





















