এক্সপ্লোর

Job News: পরীক্ষা ছাড়া রেলে চাকরি ! শূন্যপদ ৪৬৫১টি, কারা পাবেন সুযোগ ? কীভাবে আবেদন করবেন ?

Railway Jobs 2026: রেলে চাকরির বড় সুযোগ। এই সব পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ১১ নভেম্বর থেকে।

কলকাতা: নর্দার্ন রেলওয়ের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল মোট ৪,৬৫১টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউতে বসতে হবে না। নির্বাচন শুধুমাত্র মেধার ভিত্তিতে করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ১১ নভেম্বর, ২০২৬ থেকে অফিসিয়াল ওয়েবসাইট https://rrcnr.org/ এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১১ ডিসেম্বর, ২০২৬।

এই নর্দান রেলওয়ের নিয়োগের অধীনে বিভিন্ন ডিভিশন, ইউনিট এবং ওয়ার্কশপে শিক্ষানবিশকে নেওয়া হবে। মোট শূন্যপদের মধ্যে লখনউ ক্লাস্টারে ১,৫২৫টি, দিল্লি ক্লাস্টারে ১,৩১২টি, আম্বালা ক্লাস্টারে ৯৭৯টি, ফিরোজপুর ক্লাস্টারে ৭৪০টি, মোরাদাবাদ ক্লাস্টারে ৬৩টি এবং জম্মু ক্লাস্টারে ৩২টি পদ রয়েছে। মোট ৪,৬৫১টি পদ পূরণ করা হবে।

আবেদনের তারিখ -                               

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ – ৬ নভেম্বর ২০২৬
অনলাইন আবেদন শুরুর তারিখ – ১১ নভেম্বর ২০২৬
অনলাইন আবেদনের শেষ তারিখ – ১১ ডিসেম্বর ২০২৬ (রাত ১১:৫৯)

যোগ্যতা এবং বয়স সীমা                              
এই নিয়োগের জন্য, প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ করতে হবে। তাদের অবশ্যই NCVT বা SCVT-অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে একটি আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। উল্লেখ্য যে, তাদের দশম শ্রেণি এবং আইটিআই-এর ফলাফল অবশ্যই ৬ নভেম্বর, ২০২৬-এর মধ্যে প্রকাশিত হতে হবে। যেসব ছাত্রছাত্রীরা ফলাফলের জন্য অপেক্ষা করছে, তারা যোগ্য বলে বিবেচিত হবে না। আবেদনকারীদের বয়স অবশ্যই ১১ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে কমপক্ষে ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে। নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন ফি

এই নিয়োগের জন্য ওবিসি, জেনারেল এবং ইডব্লিউএস (EWS) বিভাগের প্রার্থীদের ১০০ টাকা ফি লাগবে। তবে, এসসি, এসটি, পিডব্লিউডি (PWD) এবং মহিলা প্রার্থীদের কোনও ফি লাগবে না।

কীভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে?

এই নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। প্রার্থীদের দশম শ্রেণি এবং আইটিআই-এর নম্বরের গড়ের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। উভয় ক্ষেত্রেই নম্বরকে সমান গুরুত্ব দেওয়া হবে। মেধা তালিকার পর নথি যাচাই এবং একটি মেডিক্যাল পরীক্ষা করা হবে। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Poland Shootout: গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
China Navy Warships Indian Ocean : ভারত মহাসাগরে বিপদের ঘণ্টা ? টহল দিচ্ছে প্রায় ১০০টি চিনা যুদ্ধজাহাজ, চিন্তায় এই দুই দেশ, কী পরিকল্পনা ?
ভারত মহাসাগরে বিপদের ঘণ্টা ? টহল দিচ্ছে প্রায় ১০০টি চিনা যুদ্ধজাহাজ, চিন্তায় এই দুই দেশ, কী পরিকল্পনা ?
Indigo Flight: 'এড়িয়ে গেলে ফল ভুগতে হবে', ইন্ডিগোর বিমানে 'হাইজ্যাক' হুঁশিয়ারি, বাথরুমে মিলল হাতে লেখা চিরকুট
'এড়িয়ে গেলে ফল ভুগতে হবে', ইন্ডিগোর বিমানে 'হাইজ্যাক' হুঁশিয়ারি, বাথরুমে মিলল হাতে লেখা চিরকুট
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget