এক্সপ্লোর

বিতর্কের পর সুরবদল, দুই সন্তান নীতি চালু করার কথা বলিনি, সাফাই ভাগবতের

মোহন ভাগবত কার্যকর্তাদের বলেন, দুই সন্তান নিয়ে আইন আনার কথা বলিনি। বলেছি, জনসংখ্যা একটি সমস্যা। বিচার-বিবেচনা করে এই বিষয়ে একটি নীতি তৈরি করা জরুরি।

বরেলি: জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন নিয়ে মোহন ভাগবতের মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হতেই সুর নরম করলেন তিনি। সঙ্ঘের কার্যকর্তাদের সঙ্গে এক বৈঠকে ভাগবত বলেন, আমি দুই সন্তান নিয়ে আইন আনার কথা বলিনি। তিনি বলেন, এদেশে জনসংখ্যা একটা সমস্যা বটে। সে-কথা বিচার করে নীতি তৈরিও জরুরি। মোহন ভাগবত কার্যকর্তাদের বলেন, 'দুই সন্তান নিয়ে আইন আনার কথা বলিনি। বলেছি, জনসংখ্যা একটি সমস্যা। বিচার-বিবেচনা করে এই বিষয়ে একটি নীতি তৈরি করা জরুরি। সরকার নীতি তৈরি করেছে ঠিকই, কিন্তু তা নিয়ে আরও বিচার বিবেচনার প্রয়োজন আছে। সবার মন রেখেই আইন তৈরি করতে হবে। তারপর তা সবার উপর প্রযোজ্য হতে হবে। ' এর আগে ৪ দিনের জন্য মোরাদাবাদ গিয়েছিলেন সরসঙ্ঘচালক। সেখানে গিয়ে সঙ্ঘের কার্যকর্তা ও পদাধিকারীদের সঙ্গে একটি বৈঠক করেন। সূত্রের খবর, রুদ্ধদ্বার এই বৈঠকে ভাগবত বলেন, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন জরুরি। কারও যাতে সন্তানসংখ্যা দুয়ের বেশি না হয়, তা নিশ্চিত করতে আইন আনতে হবে। আরও জানা যায় এই মিটিং-এ তিনি বলেন, সঙ্ঘের পরবর্তী পদক্ষেপ দেশে দুই সন্তান গ্রহণের আইন চালু করা যাতে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়। এই খবর সামনে আসতেই সরব হয় বিরোধীরা। মুখ খোলেন ওয়াইসিও। আসাদউদ্দিন ওয়েইসি বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধি আসল সমস্যা না। প্রধান সমস্যা হল বেকারত্ব। ওয়াইসি তেলেঙ্গানার নিজামাবাদে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় বলেন, আমারও দুইয়ের বেশি সন্তান আর বিজেপির অনেক নেতাদেরও দুই অথবা তাঁর থেকে বেশি সন্তান আছে। আরএসএস সবসময় মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলে। আমি বলতে চাই, এই দেশের প্রধান সমস্যা হল বেকারত্ব, জনসংখ্যা নয়। যদিও বরেলির বৈঠকে নিজের পূর্ব মন্তব্য থেকে বেশ কিছুটা সরে এসেছেন মোহন ভাগবত। যদিও এই ইস্যুতে সঙ্ঘকে যারা টার্গেট করছিলেন, তাঁদের উদ্দেশ্যে ভাগবত বলেন, ‘যারা বলেছিলেন সঙ্ঘ শেষ হয়ে যাবে, তারা নিজেরাই শেষ হয়ে গেছে।’ তিনি আরও বলেন, সঙ্ঘের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। সঙ্ঘ কোনও ভোটে লড়ে না।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget