এক্সপ্লোর

Mohan Bhagwat News: সাভারকরকে ‘ভারতরত্ন’ দেওয়ার প্রস্তাব, RSS প্রধান বললেন, ‘এতে পুরস্কারের সম্মানই বাড়বে’

Bharat Ratna for Savarkar: মুম্বইয়ে আয়োজিত RSS-এর শতবর্ষ অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন ভাগবত।

মুম্বই: বিনায়ক দামোদর সাভারকরকে ‘ভারতরত্ন’ দেওয়ার প্রস্তাব শোনা যাচ্ছে। সেই প্রস্তাবে এবার সমর্থন জানালেন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। সাভারকরকে ‘ভারতরত্নে’ ভূষিত করলে, পুরস্কারের সম্মানই বাড়বে বলে মত তাঁর। (Bharat Ratna for Savarkar)

মুম্বইয়ে আয়োজিত RSS-এর শতবর্ষ অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন ভাগবত। সাভারকরকে ‘ভারতরত্ন’ দেওয়ার যে দাবি উঠছে দীর্ঘদিন ধরে, তা গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মত তাঁর। ভাগবত বলেন, “সাভারকরকে পুরস্কৃত করলে ‘ভারতরত্নে’র সম্মানই বাড়বে। ওই সম্মান ছাড়াই লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষের হৃদয়সম্রাট হয়ে ওঠেন তিনি।” (Mohan Bhagwat News)

ভাগবত এই মন্তব্য করতেই মুখ খুলেছেন সাভারকরের পৌত্র রণজিৎ সাভারকর। তিনি বলেন, “মোহন ভাগবতের সঙ্গে সম্পূর্ণ ভাবে একমত। আমাদের পরিবার কখনও পুরস্কার চায়নি। মানুষ ওঁকে ‘বীর’ বলে যে পুরস্কার দিয়েছেন, তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সরকার যদি দিতে চায়, যেমনটি মোহনজী বলেছেন, তাতে পুরস্কারের সম্মানই বাড়বে। সাভারকরের সম্মান বৃদ্ধি করতে কোনও পুরস্কারের প্রয়োজন নেই। আজ বহু মানুষ সাভারকরের আদর্শে দীক্ষিত। তাঁরা যে পুরস্কার দিয়েছেন, তা অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

RSS-এর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রতারকা জ্যাকি শ্রফও। সাভারকরের ‘ভারতরত্ন’ পাওয়া উচিত কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, “যোগ্য ব্যক্তির অবশ্যই পাওয়া উচিত। তবে এটা কর্তৃপক্ষের উপর নির্ভর করছে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন।”

তবে সাভারকরকে ‘ভারতরত্ন’ দেওয়ার সুপারিশে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কোন অবদানের জন্য সাভারকরকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হবে, প্রশ্ন তোলেন দলের সাংসদ ইমরান মাসুদ। দেশভাগের নেপথ্যে সাভারকরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইমরান বলেন, “কোন কাজের জন্য ‘ভারতরত্ন’ দেওয়া হবে ওঁকে? কোন যোগ্যতার ভিত্তিতে? ভারত ও পাকিস্তানের মধ্যে বিভাজন ঘটানোর জন্য? দেশের অন্দরে প্রথম দ্বিজাতি তত্ত্ব তুলে ধরেন সাভারকরই। ভারত ও পাকিস্তানের বিভাজনের ভিত তাঁর হাতেই তৈরি”।

সাভারকরকে ‘ভারতরত্নে’ ভূষিত করার দাবি আজকের নয়। বিজেপি এবং RSS সাভারকরকে স্বাধীনতা সংগ্রামী, হিন্দুত্বের ধ্বজাধারী হিসেবেই তুলে ধরে। ইংরেজ আনলে সাভারকরকে যে কারাগারে থাকতে হয়েছিল, তার উপর জোর দেয় তারা। অন্য দিকে, কংগ্রেস এবং বিজেপি বিরোধী শিবির স্বাধীনতা আন্দোলন নিয়ে সাভারকরের বিতর্কিত অবস্থান, মহাত্মা গাঁধীর হত্যা ষড়যন্ত্রে তাঁর ভূমিকা নিয়ে সরব। 

২০১৯ সালে মহারাষ্ট্র বিজেপি নির্বাচনী ইস্তেহারেও সাভারকরকে ‘ভারতরত্ন’ দেওয়ার বিষয়টি যুক্ত করেছিল। মহাত্মা গাঁধীর ১৫০তম জন্মবার্ষিকীতে সাভারকরকে সম্মানিত করার সেই প্রতিশ্রুতি নিয়ে কম বিতর্ক হয়নি। ২০২৪ সালেও সাভারকরকে সম্মানিত করার বিষয়টি নতুন করে জোর পায়। এবার খোদ ভাগবত সেই প্রস্তাবে সমর্থন জানালেন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Cold and Cough Medicine: সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget