এক্সপ্লোর

Kerala News: মন্দিরে ফুলের গালিচায় RSS-এর পতাকা, জোর বিতর্ক, দায়ের হল এফআইআর, সরব BJP

Onam Celebration: কেরলের মুথুপিলাক্কাডুর শ্রী পার্থসারথি মন্দিরকে ঘিরে বিতর্কের সূচনা।

তিরুঅনন্তপুরম: মন্দিরের সামনে ফুলের গালিচা ঘিরে জোর বিতর্ক কেরলে। RSS এবং BJP কর্মীদের বিরুদ্ধে দায়ের হল মামলা। আর সেই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। ফুলের গালিচায় BJP-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘ (RSS)-এর পতাকা এবং তার ঠিক নীচে ‘অপারেশন সিঁদুর’ লেখা ছিল। বিজেপি-র দাবি, তাদের কর্মীদের বিরুদ্ধে মামলা ঢুকে দেশদ্রোহীর মতো আচরণ করেছে পুলিশ। যদিও পুলিশের দাবি, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আপত্তির জায়গা নেই। RSS-এর পতাকার জেরে এফআইআর হয়েছে। কারণ আদালত আগেই রাজনৈতিক দলের পতাকা, ব্যানার নিষিদ্ধ করেছিল। (Kerana News)

কেরলের মুথুপিলাক্কাডুর শ্রী পার্থসারথি মন্দিরকে ঘিরে বিতর্কের সূচনা। ‘ওনাম’ উৎসব ঘিরে মন্দির চত্বর সেজে উঠেছিল। মূল সড়ক থেকে মন্দিরে ওঠার যে রাস্তা, তাতে ফুলের গালিচা পাতা হয়েছিল, যার উপর মন্দির কর্তৃপক্ষে নকশা যেমন ছিল, তেমনই গেরুয়া পতাকার নকশা ফুটিয়ে তোলা হয়েছে বলেও দেখা যায়। আর সেই পতাকার নীচে লেখা ছিল ‘অপারেশন সিঁদুর’।  ওই ফুলের গালিচা নিয়ে তর্কাতর্কির ভিডিও-ও সামনে এসেছে। BJP এবং RSS কর্মী মিলিয়ে ২৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে খবর। (Onam Celebration)

পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ (আইন-শৃঙ্খলা অমান্য), ১৯২ (দাঙ্গা-অশান্তিতে উস্কানি জোগানোর লক্ষ্য), ৩ (৫)  (অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে দল বেঁধে অপরাধ ঘটানো) ধারায় মামলা দায়ের হয়েছে। মন্দির কমিটির এক আধিকারিক অশোকান সি থানায় এফআইআর দায়ের করেছেন বলে জানা গিয়েছে। মন্দির কর্তৃপক্ষের আপত্তি সত্ত্বেও ওই নকশা তৈরি করা হয় বলে অভিযোগ। (RSS Flag)

এফআইআর-এ বলা হয়, ‘অশান্তিতে উস্কানি জোগানোর জন্যই এই ঘটনা ঘটানো হয়। আদালত মন্দির চত্বরে রাজবৈতিক পতাকা, ফ্লেক্স টাঙানো নিষিদ্ধ করেছিল। তার পরও ৪ সেপ্টেম্বর রাত ৯টা নাগাদ অভিযুক্তরা মন্দির কমিটির অনুমতি ছাড়াই RSS-এর পতাকার মতো ফুলের নকশা তৈরি করে। মন্দির থেকে ৫০ মিটার দূরে ছত্রপতি শিবাজির ছবি-সহ একটি ফ্লেক্স বোর্ডও টাঙানো হয়। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধানোই লক্ষ্য় ছিল’।

এই ঘটনায় কেরল বিজেপি-র সভাপতি রাজীব চন্দ্রশেখরন সোশ্য়াল মিডিয়ায় লেখেন, ‘এটা কেরল। ভারতের গর্বের অংশ। অথচ ‘অপারেশন সিঁদুর’ নকশা তৈরির জন্য এফআইআর দায়ের করা হয়েছে। এটা কোনও মতেই কাম্য নয়। ‘অপারেশন সিঁদুর’ আমাদের গর্ব। সেনাবাহিনীর বীরত্ব, সাহসের প্রতীক। ধর্ম জেনে খুন করা ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর প্রতিশোধে চালানো অভিযান। এফআইআর দায়ের করে ওই ২৬ জনকে অপমান করেছে কেরল পুলিশ, তাঁদর পরিবারকে অপমান করেছে, দেশের জন্য় আত্মবিসর্জন দেওয়া সৈনিকদেরও অসম্মান করা হয়েছে। কেরলে কখনও জামাত-ই-ইসলামি বা পাকিস্তানের শাসন চলেনি, কখনও চলবেও না’।

যদিও পুলিশের দাবি, আগের অশান্তির কথা মাথায় রেখে BJP, CPM, দুই দলের পতাকা, প্রতীক চিহ্ন ব্যবহারই নিষিদ্ধ করা হয়েছিল। দুই পক্ষ সম্মতও হয়েছিল তাতে। কিন্তু উৎসব চলাকালীন ফুলের গালিচায় RSS-এর পতাকার নকশা আঁকা হয়। শর্তভঙ্গ করে এমন কাণ্ড ঘটানোয় অশান্তি বাধতে পারত বলে মত পুলিশের।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget