এক্সপ্লোর

Russia suspended from UNHRC: রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ থেকে সাসপেন্ড রাশিয়া, ভোটে কী অবস্থান নিল ভারত ?

Russia Ukraine War: রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ থেকে সাসপেন্ড করা হল রাশিয়াকে। পুতিনের দেশ নিয়ে এই অবস্থান নিয়েছে ভারত ও চিন।

Russia Ukraine War: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের মাশুল ! রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ (UNHRC) থেকে সাসপেন্ড করা হল রাশিয়াকে (Russia)। আমেরিকার প্রস্তাবে সাড়া দিয়েছে অনেকগুলি দেশ।

Russia suspended from UNHRC: রাশিয়াকে সরাতে কী অবস্থান নিল কোন দেশ ?
বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তাব আনে আমেরিকা। রাষ্ট্রসংঘে প্রস্তাবটির পক্ষে 93টি, বিপক্ষে 24টি ভোট পড়ে। সেখানে রাশিয়ার বিরুদ্ধে ভোট থেকে বিরত ছিল 58টি দেশ। এখানে 18টি দেশ ভোটদানের যোগ্যতা না থাকায় কোনও অবস্থান নিতে পারেনি। 

Russia Ukraine War: আমেরিকার ডাকে কী করল ভারত ?
সবথেকে বড় বিষয়, এবারও রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘে ভোটদানে বিরত থেকেছে ভারত। আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার প্রস্তাবেও সাড়া দেয়নি দেশ। মূলত, 'মানবাধিকার পরিষদে রাশিয়ান ফেডারেশনের সদস্যপদ স্থগিত করা'-র নামে প্রস্তাব আনে আমেরিকা। যেখানে ভারত ছাড়াও ভোটদান থেকে বিরত থাকে বাংলাদেশ, ভুটান, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ছাড়াও সংযুক্ত আরব আমিশাহি (UAE)।

Russia suspended from UNHRC: রাশিয়া নিয়ে কী অবস্থান ভারতের ?
পরিসংখ্যান বলছে, গত জানুয়ারি মাস থেকে এই নিয়ে ৮ বার রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে ভোটদান থেকে বিরত থাকল ভারত। রাশিয়ার থেকে কম দামে তেলের বরাত পাওয়ার পাশাপাশি ইউক্রেনকেও ওষুধ দিয়ে সাহায্য করছে দেশ। প্রথম থেকেই রাশিয়ার ইউক্রেনের ওপর আগ্রাসন নিয়ে সতর্ক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। প্রতিবারই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার কথা বলেছে ভারত।

Russia suspended from UNHRC: কী সিদ্ধান্ত নিল প্রাক্তন USSR-ভুক্ত দেশগুলি
আমেরিকার রাশিয়াকে সাসপেন্ডের প্রস্তাবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ৬টি দেশ। যার মধ্যে নাম রয়েছে রাশিয়ারও। যদিও ইউক্রেনকে নিয়ে বাকি ৬টি দেশ প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে। যদিও 'নন ভোটিং মেম্বার' হওয়ায় ভোট দিতে পারেনি ৩টি দেশ।

Russia Ukraine War: রাশিয়ার পাশে দাঁড়াল চিন
আমেরিকার এই প্রস্তাবে মুখ ফিরিয়ে নিয়েছে চিনও। সরাসরি এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বেজিং। আন্তর্জাতিক বিশ্বে কমিউনিস্ট শাসিত চিনে এমনিতেই রাশিয়ার সঙ্গে সখ্যতা রয়েছে। এবার নিজেদের 'বন্ধুত্বের' পরিচয় দিল চিন।

সেরা শিরোনাম

SIR in Uttar Pradesh: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ? SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ যোগী আদিত্যনাথ, বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ? SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ যোগী আদিত্যনাথ, বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Poland Political Crisis: সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
I.N.D.I.A Bloc Rally: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget