এক্সপ্লোর

Ukraine Russia: যুদ্ধের ২০ দিন, ইউক্রেন রাশিয়ার বৈঠকে এখনও অধরা সমাধান

Russia Ukraine War: বিশ্বজোড়া উদ্বেগ, প্রতিবাদ, ত্রিপাক্ষিক হোক বা দ্বিপাক্ষিক আলোচনা। ইউক্রেনে আক্রমণ থামাচ্ছে না রাশিয়া।

নয়া দিল্লি: ১৯ দিন কেটে গেল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জারি। সমাধান খুঁজতে আজ দুই দেশের প্রতিনিধিরা ফের বৈঠকে বসেন। কিন্তু, চতুর্থ দফার সেই বৈঠকও ফলপ্রসূ হয়নি। আগামিকাল ফের বৈঠকে বসবে দুই দেশ। এরই মধ্যে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত। শুধু মারিওপোলেই আড়াই হাজারের বেশি নাগরিক মারা গেছেন বলে দাবি ইউক্রেনের। 

বিশ্বজোড়া উদ্বেগ, প্রতিবাদ, ত্রিপাক্ষিক হোক বা দ্বিপাক্ষিক আলোচনা। ইউক্রেনে আক্রমণ থামাচ্ছে না রাশিয়া। ইউক্রেনের একের পর এক শহরে স্রেফ ধ্বংসাবশেষের ছবি। ডনেৎসকের রাজপথে মৃতদেহের সারি। ইউক্রেন যুদ্ধের ১৯ দিন, যখন-তখন হামলা চালাচ্ছে রাশিয়া। পরিস্থিতি এতটা ভয়াবহ যে, ইউক্রেনের বিভিন্ন শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

খারকিভে ক্রমাগত রকেট হামলা চলছে। বিধ্বস্ত ইউক্রেনের ডনবাস শহর। আরপিন শহরে বহুতলগুলি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। শহরের প্রায় ৩০ শতাংশ এলাকা রাশিয়ার সেনার দখলে চলে গেছে বলে দাবি করছে ইউক্রেন। রাশিয়ার সেনা এখন ধীরে ধীরে এগোচ্ছে ইউক্রেনের রাজধানী কিভের দিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরামর্শদাতা ওলেক্সি অ্যারেস্টোভিচের দাবি, শুধুমাত্র মারিওপোলেই রাশিয়ার হামলায় আড়াই হাজারের বেশি নাগরিকের মৃত্যু হয়েছে।                                                   

যুদ্ধ শুরু হওয়া থেকে এখনও অবধি ৯০ জন শিশুও প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতিয়ারেজ জানিয়েছেন, যুদ্ধ থামাতে তিনি ভারত, ফ্রান্স, জার্মানি, ইজরায়েল-সহ একাধিক দেশের সঙ্গে সমন্বয় রেখে চলছেন। তাঁর আবেদন, হিংসা বন্ধ করে অবিলম্বে কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজতে হবে দুই দেশকে।                                                      

সোমবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভিডিও কনফারেন্সে চতুর্থ দফার আলোচনা শুরু হয়। যদিও এদিনের আলোচনা ফলপ্রসূ হয়নি। সমাধানের খোঁজে মঙ্গলবার ফের আলোচনায় বসবে দুই দেশের প্রতিনিধিরা।

সেরা শিরোনাম

NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget