এক্সপ্লোর

করোনা টিকার গোপন গবেষণা চুরি করার চেষ্টায় রুশ হ্যাকারবাহিনী

এ সপ্তাহের শুরুতেই রাশিয়া দাবি করেছে, সফলভাবে মানবশরীরে করোনা টিকা পরীক্ষার প্রথম পর্যায় সম্পূর্ণ করেছে তারা। কিন্তু কী কী উপাদান দিয়ে এই টিকা তৈরি করা হয়েছে, সে ব্যাপারে বিন্দুবিসর্গ জানায়নি।

মস্কো: করোনা টিকা সংক্রান্ত গোপন তথ্য চুরির চেষ্টায় নেমে পড়েছে রাশিয়ার হ্যাকাররা। আমেরিকা, ইংল্যান্ড ও কানাডার গোয়েন্দারা অভিযোগ করেছেন, রুশ গোয়েন্দারা তাঁদের অত্যন্ত গোপনীয় করোনা টিকা সংক্রান্ত গবেষণামূলক তথ্য চুরির জন্য একাধিক সাইবার অ্যাটাক করেছে। ইংল্যান্ডের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বলেছে, এই হ্যাকিং গ্রুপের নাম এপিটি২৯ বা দ্য ডিউকস বা কোজি বেয়ার। তারা ৯৫ শতাংশের বেশি নিশ্চিত, এই হ্যাকাররা রাশিয়ান গোয়েন্দা বিভাগের অংশ। এরা কোন কোন করোনা গবেষণা সংস্থাকে টার্গেট করা হয়েছে বা টপ সিক্রেট কোনও তথ্য চুরি হয়েছে কিনা তা পরিষ্কার করে জানায়নি সিকিউরিটি সেন্টার। তবে এই সাইবার অ্যাটাকে করোনা গবেষণার কাজ বন্ধ হয়নি বলে জানিয়েছে তারা। কুখ্যাত এই রুশ হ্যাকার গোষ্ঠী রাশিয়ার গোয়েন্দা সংগঠনের সঙ্গে জড়িত, এর আগেও এদের বিরুদ্ধে একাধিক সাইবার অ্যাটাকের অভিযোগ উঠেছে। ২০১৬-য় মার্কিন প্রেসিডেন্ট ভোটের সময়ইউএস ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির ওয়েবসাইটও নাকি হ্যাক করে এরা। ইংল্যান্ডের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সঙ্গে যৌথভাবে রুশ হ্যাকারদের বিরুদ্ধে এই অভিযোগ করেছে কানাডিয়ান কমিউনিকেশন সিকিউরিটি এস্টাবলিশমেন্ট। তাতে সহমত প্রকাশ করেছে ইউএস ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি। করোনা টিকা বার করার জন্য ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ কোমর বেঁধে নেমেছে। কিন্তু টিকা সংক্রান্ত গবেষণা চুরির চেষ্টা এর আগে ওঠেনি। তাও এবার অভিযোগ উঠেছে রাষ্ট্রের সমর্থন পাওয়া হ্যাকারদের বিরুদ্ধে। অভিযোগকারী সবকটি দেশেরই দাবি, এ কাজের পিছনে রুশ গোয়েন্দাদের হাত রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গোটা ২০২০ ধরেই এপিটি২৯ করোনা টিকা সংক্রান্ত গবেষণা চুরির চেষ্টা করছে, সম্ভবত তারা এ ব্যাপারে ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করতে চায়। রাশিয়া অবশ্য দাবি করেছে, এ কাজে তাদের কোনও হাত নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেছেন, ব্রিটেনের ওষুধ কোম্পানি ও গবেষণা সংস্থাগুলি থেকে তথ্য চুরির চেষ্টা সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য নেই। একটা কথাই শুধু বলতে পারেন, রাশিয়া এ ব্যাপারে জড়িত নয়। এ সপ্তাহের শুরুতেই রাশিয়া দাবি করেছে, সফলভাবে মানবশরীরে করোনা টিকা পরীক্ষার প্রথম পর্যায় সম্পূর্ণ করেছে তারা। কিন্তু কী কী উপাদান দিয়ে এই টিকা তৈরি করা হয়েছে, সে ব্যাপারে বিন্দুবিসর্গ জানায়নি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget