এক্সপ্লোর

Russia Ukraine War: পুতিনকে হত্যার চেষ্টার অভিযোগ, তার পরই ইউক্রেনে রকেট হামলা রাশিয়ার, নিহত ১৬

Russia Ukraine Conflict: বসন্তকালীন হামলার জন্য এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। সেই আবহেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

কিভ: ড্রোন পাঠিয়ে ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। তার পাল্টা ইউক্রেনের বিরুদ্ধে চরম অভিঘাতের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া (Russia Ukraine Conflict)। সেই আবহেই ইউক্রেন সীমান্তে রকেট হামলার অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। তাতে ১৬ জন প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ (Russia Ukraine War)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ইউক্রেনের দক্ষিণের খেরসন প্রদেশে রকেট হামলা চালায় রাশিয়া। তাতেই ১৬ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার থেকে খেরসনে কার্ফু চলছে, যাতে সৈন্য-সামন্তকে নির্দিষ্ট এলাকায় মোতায়েন করা যায়। স্থানীয় নাগরিকদেরও তার জন্য বাইরে বেরোতে নিষেধ করা হয়েছিল। সেই আবহেই রকেট হামলা চালানো হয়েছে বলে খবর।

বসন্তকালীন হামলার জন্য এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। সেই আবহেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এর আগে, গত বছর নভেম্বরেই খেরসন থেকে সরে যেতে বাধ্য হয় রাশিয়া। ইউক্রেনীয় প্রতিরোধের মুখে পড়ে সেনা-সামন্ত নিয়ে পিছু হটতে বাধ্য হয় তারা। তাই নতুন করে হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। 

খেরসন প্রদেশের স্থানীয় প্রশাসনের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, জনবসতি পূর্ণ এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে।  আহত হয়েছেন কমপক্ষে ২২ জন।   

বুধবার সকাল থেকেই খেরসনে রাশিয়া হামলা চালাতে শুরু করে বলে দাবি ইউক্রেনের। গোলাগুলি বর্ষণ শুরু হয়।  যত বেলা বাড়ে, হামলার তীব্রতা ততই বাড়তে শুরু করে।   

আরও পড়ুন: Russia Ukraine Crisis: ড্রোন হামলায় পুতিনকে হত্যার চেষ্টা! মারাত্মক অভিযোগ রাশিয়ার, চরম অভিঘাতের হুঁশিয়ারি

এক বছর আগে, যুদ্ধের সূচনাপর্বেই খেরসন দখল করে রুশ সেনা। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত খেরসন তাদের দখলেই ছিল। তবে শক্তি বাড়িয়ে ইউক্রেনের তরফে মজবুত প্রতিরোধ গড়ে তোলা হলে, নিপ্রো নদী পেরিয়ে পিছিয়ে যায় রুশ সেনা। নতুন করে ফের সেখানে রকেট হামলা চালানোয়, তাই উদ্বেগ দেখা দিয়েছে।   

খেরসনে রুশ হামলার কয়েক ঘণ্টা আগেই, ইউক্রেনের বিরুদ্ধে ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করে রাশিয়া। ক্রেমলিন প্রাসাদে ড্রোন নামিয়ে ইউক্রেন হামলা চালায় বলে দাবি করে মস্কো। ক্রেমলিন প্রাসাদের মূল ভবনের পিছনে আগুন এবং ধোঁয়া উঠতেও দেখা যায়। একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যদিও তার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

ইউক্রেনের তরফে পুতিনকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ রাশিয়ার। এর পাল্টা তাদে তরফে আক্রমণের তীব্রতা আরও বাড়ানো হবে বলে তখনই হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। তার কয়েক ঘণ্টা পরই খেরসনে রকেট হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সামনে এল। এখনও পর্যন্ত এ নিয় মস্কোর তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget