এক্সপ্লোর

Canning : ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ক্যানিংয়ে

ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর হামলার প্রতিবাদে ক্যানিংয়ে বিক্ষোভ। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

ক্যানিং : ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর হামলার প্রতিবাদে ক্যানিংয়ে বিক্ষোভ। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ক্যানিং বাসস্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ধিক্কার স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

গতকাল ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা। হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের আক্রান্ত নেতা-নেত্রীদের অভিযোগ, পুলিশি নিরাপত্তায় আমবাসা থেকে যখন তাঁরা ফিরছিলেন, তখন ফের হামলা চালায় বিজেপি। গাড়ির ভাঙা জানালায় ফের বাঁশের বাড়ি মারা হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে আক্রান্তদের দাবি, ত্রিপুরায় নিরাপদ নয় পুলিশও। দ্বিতীয়বারের হামলায় এক এসআই আহত হয়েছেন বলে দাবি যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যর। এনিয়ে ত্রিপুরায় ৫ দিনে ২ বার আক্রান্ত হয়েছে তৃণমূল। 

ঘটনার পর নিরাপত্তার দাবিতে খোয়াই থানার সামনে অবস্থানে বসেন আক্রান্ত দেবাংশু, জয়া দত্ত ও সুদীপ রাহা-রা। রাতভর চলে বিক্ষোভ। পরে মহামারী আইনে গ্রেফতার করা হয় ১৪ জন তৃণমূল নেতাকে। ধৃতদের আজই আদালতে পেশ করা হবে। 

এদিকে নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ত্রিপুরায় পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে কালো পতাকা দেখানো হয়। খোয়াই পৌঁছতেই তাঁর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান ওঠে। পরে থানার আধিকারিকদের কাছে অভিষেক জানতে চান, কেন তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে ? খোয়াই থানায় অভিষেকের সঙ্গে ছিলেন ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। উল্লেখ্য, আক্রান্ত তৃণমূল নেতা-নেত্রীদের পাশে দাঁড়াতে সকালেই ত্রিপুরায় পৌঁছে যান ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। তাঁদের অভিযোগ, বিজেপি ভয় পেয়েছে বলেই এই সব কাজ করছে। এমনকি তৃণমূল নেতারা যাতে কোনও হোটেল না পান, তার জন্যও হুমকি দেওয়া হচ্ছে। 

তৃণমূল সূত্রে খবর, গোটা পরিস্থিতি জানিয়ে ত্রিপুরার রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিতে যাওয়ার জন্য সময় চাওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Panihati News:পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Sonam Wangchuk News: সোনম ওয়াংচুককে গৃহবন্দি করা হল, আপাতত ৬০ দিনের হাউজ় অ্যারেস্টে, কী পরিস্থিতি লাদাখে?
সোনম ওয়াংচুককে গৃহবন্দি করা হল, আপাতত ৬০ দিনের হাউজ় অ্যারেস্টে, কী পরিস্থিতি লাদাখে?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget