এক্সপ্লোর

হরিয়ানা বিধানসভা নির্বাচন: ‘মূল্যবৃদ্ধির কাছে হেরে গেছে ৩৭০-এর ফানুস’, বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের

হরিয়ানার ভোটপ্রচারে ৩৭০ অবলুপ্তিকে প্রধান হাতিয়ার করেছিল বিজেপি। এই নিয়ে এদিন গেরুয়া শিবিরকে একহাত নেন শেরগিল।

চণ্ডীগড়: ক্ষমতা থেকে পাঁচ বছর দূরে থাকার পর ফের হরিয়ানার মসনদ দখল করার সম্ভাবনা তৈরি হয়েছে কংগ্রেসের সামনে। এই প্রেক্ষাপটে দলের দাবি, জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার কথা হরিয়ানার ভোটে ফলাও করে বিজেপি প্রচার করলেও, মানুষ তা গ্রহণ করেনি। ফলাফলই তার প্রমাণ। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কং মুখপাত্র জয়বীর শেরগিল বলেন, হরিয়ানার ফল প্রত্যাশিতই ছিল। কংগ্রেস কর্মীরা প্রচণ্ড খেটেছেন। আর তা ভোটের ফলাফলে প্রতিফলিত হচ্ছে। তিনি জানিয়ে দেন, কংগ্রেসই পরবর্তী সরকার গঠন করতে চলেছে। হরিয়ানার ভোটপ্রচারে ৩৭০ অবলুপ্তিকে প্রধান হাতিয়ার করেছিল বিজেপি। এই নিয়ে এদিন গেরুয়া শিবিরকে একহাত নেন শেরগিল। বলেন, হরিয়ানায় কে সরকার গঠন করবে, তা বিচার না করে আমি দায়িত্ব নিয়েই বলছি, ৩৭০ অনুচ্ছেদের তুলনায় মূল্যবৃদ্ধির ইস্যু চেয়ে বড় ভূমিকা পালন করেছে। যে কারণে, বিজেপি হেরেছে। শেরগিল যোগ করেন, রাজ্যের কৃষক ও কর্মহীন যুবসমাজ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে। হরিয়ানার ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে, জেজেপি সরকার গঠনে নির্ধারকের ভূমিকা পালন করতে চলেছে। এই প্রসঙ্গে শেরগিল বলেন, কোনও রাজনৈতিক দল নয়, মানুষই হল আসল ‘কিংমেকার’। মহারাষ্ট্র নিয়েও মুখ খোলেন শেরগিল। বলেন, কাল্পনিক উন্নয়নের ফানুস উড়িয়ে যে ২০০ আসন পাওয়ার আশা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ, তা চুপসে গিয়েছে। এখন সেখানে বিজেপি ও শরিক শিবনেসার মধ্যে দর-কষাকষি চলবে-- ফঢ়ণবীশ না আদিত্য ঠাকরে-- কে মহারাষ্ট্রের ভাবী মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে।

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
India Poverty Rate: কমে গেল ভারতের দারিদ্র্যের হার, কোন পথে সাফল্য ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
কমে গেল ভারতের দারিদ্র্যের হার, কোন পথে সাফল্য ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
Israel Election: ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, পাসপোর্ট-আধার বাতিলের দাবি! সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধের আবেদন আদালতে
সৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, পাসপোর্ট-আধার বাতিলের দাবি! সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধের আবেদন আদালতে

ভিডিও

Abhishek Banerjee |
CM Suvendu Adhikari |
Kaustav Bagchi: অর্জুন সিংয়ের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে কৌস্তভ বাগচী। Noapara
ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় ED-র অভিযান, নজরে একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
Swasthya Sathi Card: ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ! স্বাস্থ্যসাথী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget