এক্সপ্লোর

১০০ কোটি পর্যন্ত নামতা বলে যেতে পারে উত্তরপ্রদেশের এক পড়ুয়া! চলছে গিনেস বুকে নাম তোলার চেষ্টা

চিরাগ ১০০ কোটি পর্যন্ত নামতা অনর্গল মুখস্থ বলে যেতে পারে বলে দাবি। বড়সড় সংখ্যার যোগ-বিয়োগ, গুণ-ভাগ, বর্গমূল ও ঘণ নির্ণয় চিরাগ খাতা-কলম ছাড়াই মুখে মুখেই করে ফেলতে পারে। তার এই প্রতিভা দেখে রীতিমত বিস্মিত হতে হয়।

সাহারানপুর: উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার নকুড় বিধানসভা এলাকার অন্তর্গত তিরপড়ি গ্রামের কৃষক নরেন্দ্র রাঠির ছেলে চিরাগ রাঠি এলাকায় ক্ষুদে আর্যভট্ট হিসেবে পরিচিত পেয়ে গিয়েছে। আসলে অনেককেই নামতা মুখস্থ রাখতে হিমশিম খেতে হয়। কিন্তু তিরপড়ি গ্রামেরই পাবলিক ইন্টার কলেজের পড়ুয়া চিরাগ ১০০ কোটি পর্যন্ত নামতা অনর্গল মুখস্থ বলে যেতে পারে বলে দাবি। বড়সড় সংখ্যার যোগ-বিয়োগ, গুণ-ভাগ, বর্গমূল ও ঘণ নির্ণয় চিরাগ খাতা-কলম ছাড়াই মুখে মুখেই করে ফেলতে পারে। তার এই প্রতিভা দেখে রীতিমত বিস্মিত হতে হয়। চিরাগ দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছে। এর ফল এখনও প্রকাশ হয়নি। বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন চিরাগের চোখে। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। বাবা ছোট কৃষক। পরিবারের লোকজন এখন থেকেই ভাবতে শুরু করেছেন, চিরাগের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কীভাবে পূরণ করা যায়। ১০০ কোটি পর্যন্ত নামতা বলে যেতে পারে উত্তরপ্রদেশের এক পড়ুয়া! চলছে গিনেস বুকে নাম তোলার চেষ্টা যদিও জিলা সিংহ পাবলিক ইন্টার কলেজের পক্ষ থেকে তাকে সব ধরনের সাহায্য করা হচ্ছে। কলেজের প্রধানাচার্য বিশ্বাস পানওয়ার বলেছেন, চতুর্থ শ্রেণীতে পড়ার সময় থেকেই এই পড়ুয়ার প্রতিভার প্রতিফলন দেখা দেয়। অনগর্লভাবে নামতা মুখস্থ বলে যেতে পারত। বর্তমানে ও দশম শ্রেণীতে পড়ে। এখন ও ১০০ কোটি পর্যন্ত নামতা বলে যেতে পারে।তিনি বলেছেন, এই পড়ুয়ার সরকারি সহায়তার প্রয়োজন। ঠিকমতো সাহায্য পেলে এই পড়ুয়া ভবিষ্যতে বড় বিজ্ঞানী হয়ে উঠতে পারে বলেও তাঁর বিশ্বাস। এই প্রতিভার কথা মাথায় রেখে চিরাগের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভূক্ত করতে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানাচার্য।

সেরা শিরোনাম

Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
Scrap Rs 500-2000 Currency Demands: ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Embed widget