এক্সপ্লোর

Iran War : সৌদিতে ক্ষেপণাস্ত্র হানায় ভারতীয়র মৃত্যু? এবার 'আসল তথ্য' জানাল ভারত

Iran War : পরিস্থিতি ঘোরালো হয়েছে। নতুন করে সৌদিতে থাকা ভারতীয়দের জন্য রিয়াধের দূতাবাস থেকে   সতর্কবার্তা জারি করা হয়েছে। 

রিয়াধ : রবিবারই বেড়েছিল আতঙ্ক ! সৌদিতে ক্ষেপণাস্ত্র হানায় এক ভারতীয়র মৃত্যু খবর জানায় সৌদি আরবের অসামরিক প্রতিরক্ষা দফতর। কিন্তু তখনও ভারতের তরফে কারও মৃত্যুর খবর জানানো হয়নি। অবশেষে রিয়াধের দূতাবাস জানাল, ক্ষেপণাস্ত্রে কোনও ভারতীয় নাগরিক মারা যাননি। তবে একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তিনি আল খর্জের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।  বিবৃতিতে বলা হয়েছে, একটা স্বস্তির খবর ! ইরান যুদ্ধে মিসাইল হানায় কোনও ভারতীয়র মৃত্যু হয়নি।  হামলায় এক ভারতীয় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অল খর্জের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দূতাবাস আরও জানিয়েছে, "কাউন্সেলর (সিডব্লিউ) শ্রী ওয়াই. সাবির গত রাতে আল খর্জ পরিদর্শন করেন এবং এই দুর্ভাগ্যজনক ঘটনায় আহত ভারতীয় নাগরিকের সঙ্গে দেখা করেন।"

পশ্চিম এশিয়ায় সংঘাত চরমে। লাগাতার হামলা ইজরায়েল-আমেরিকার। ইরানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩০০। ঘরছাড়া এক লক্ষেরও বেশি মানুষ।  পাল্টা হামলা চালাচ্ছে ইরানও।  এরই মধ্যে খবর আসে, সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ভারতীয় প্রাণ হারিয়েছেন। মৃত আরও এক বাংলাদেশী নাগরিকও। রবিবার বিবৃতি প্রকাশ করে জানায়  সৌদি আরবের অসামরিক প্রতিরক্ষা দফতর (Saudi Arabia missile attack )। যদিও এ বিষয়ে রিয়াধে ভারতীয় দূতাবাস বা দিল্লির তরফে তখনই কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে পরিস্থিতি যে ভয়াবহ হচ্ছে, তা নিয়ে সন্দেহ নেই কোনও । নতুন করে সৌদিতে থাকা ভারতীয়দের জন্য রিয়াধের দূতাবাস থেকে   সতর্কবার্তা জারি করা হয়।

রাজধানী রিয়াধের দক্ষিণে অবস্থিত সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর আল খর্জে (Al Kharj missile attack  ) একটি মিসাইল আছড়ে পড়ে। এই অঞ্চলে আমেরিকার বড় সামরিক বিমানঘাঁটি রয়েছে। গত এক সপ্তাহে একাধিকবার এই এলাকাকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। রবিবার দেওয়া এক সরকারি বিবৃতিতে জানানো হয়, একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত করেছে। তাতেই প্রাণহানি ঘটে। যদিও বিবৃতিতে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। তবে সরকারি তথ্য অনুসারে  পশ্চিম এশিয়ায় গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাত ও ক্ষেপণাস্ত্র হানায়  জখম  ১২ জন।  সৌদির সরকারি বিবৃতি অনুসারে, নিহতদের মধ্যে এক জন ভারতীয়। আরেকজন বাংলাদেশের নাগরিক। তবে ভারতীয় দূতাবাস এই তথ্য মানছে না। 

সৌদি আরবে বিপুল সংখ্যক ভারতীয় ও বাংলাদেশি নাগরিক চাকরি করেন। তাঁদের অনেকেই থাকেন রিয়াধে। এই ঘটনার পর তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়বে নিঃসন্দেহে। যুদ্ধের ঝাঁঝ আরও বাড়লে প্রবাসী ভারতীয়দের ঝুঁকি বাড়তে পারে। সেই সঙ্গে  কর্মক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget