এক্সপ্লোর

সুপ্রিম কোর্টে প্রিয়া ভারিয়ারের আবেদনের শুনানি আগামীকাল

নয়াদিল্লি: অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ারের দায়ের করা আবেদনের ভিত্তিতে বুধবার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

সম্প্রতি, একটি মালায়লী ছবির গানের একটি দৃশ্যে ‘চোখ মারতে’ দেখা যায় প্রিয়াকে। ওই একটি দৃশ্য তাঁকে দেশব্যাপী খ্যাতি এনে দেয়। ইন্টারনেটে সেনসেশন হয়ে পড়েন এই অষ্টাদশী।

যদিও, ওই গানের জন্যই বিতর্কেও জড়ায় প্রিয়ার নাম। অভিযোগ ওঠে, ওই গানের কথা ‘আপত্তিকর’ এবং তা একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।

অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে হায়দরাবাদের ফলকনামা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করাও হয়েছে। একইভাবে, মুম্বইতেও পুলিশের কাছে ওই ভিডিওটির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

এই প্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন প্রিয়া। তাঁর আবেদন, এই অভিযোগ বা একই অভিযোগের ভিত্তিতে কোনও রাজ্যে যেন তাঁর বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া শুরু না হয়।

আবেদনে প্রিয়া দাবি করেন, যে গান ও তার কথা নিয়ে এত বিতর্ক, তা কেরলের মালাবার অঞ্চলের একটি জনপ্রিয় মাপিলা লোকগীতির থেকে নেওয়া।

তাঁর আরও দাবি, কেরলে প্রায় এক কোটির বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ গানটিকে ভীষণই পছন্দ করেছেন। ফলে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার বিষয়টি একেবারেই ভিত্তিহীন। তিনি যোগ করেন, যারা মালায়লাম ভাষা বোঝেন না, তারাই এই গান নিয়ে আপত্তি তুলছে।

এদিন অভিনেত্রীর আইনজীবী হরিশ বেরান আবেদনের দ্রুত শুনানির আর্জি জানালে, আদালত বুধবার সময় নির্ধারিত করে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget