এক্সপ্লোর

Sedition Law:অবলুপ্তির পথে দেশদ্রোহ আইন, কী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী?

Amit Shah:'ঔপনেবেশিক শাসনের' প্রতীক মুছে ফেলতে এবার দেশদ্রোহ আইন লুপ্ত  করতে চলেছে ভারত সরকার। শুক্রবার সংসদে এমনই ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

নয়াদিল্লি: 'ঔপনেবেশিক শাসনের' প্রতীক মুছে ফেলতে এবার দেশদ্রোহ আইন (Sedition Law) লুপ্ত  করতে চলেছে ভারত সরকার। শুক্রবার সংসদে এমনই ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। পরিবর্তে 'ভারতীয় ন্যায় সংহিতা অ্যাক্ট' পাশ করাতে চায় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, 'এই নতুন ব্যবস্থায় (এখনও যেটি বিল স্তরে রয়েছে) Sedition Law-এর মতো আইন অবলুপ্ত করা হবে। আমরা, অপরাধ প্রমাণের অনুপাত ৯০ শতাংশের উপরে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছি। তাই যে সব অপরাধের ক্ষেত্রে ৭ বছর বা তার থেকে বেশি মেয়াদের কারাদন্ড হতে পারে, সেই সব ক্ষেত্রে এই নতুন ব্যবস্থায় ফরেনসিক বিশেষজ্ঞদের অপরাধস্থলে যাওয়াও বাধ্যতামূলক করা হবে।'

কী বলছে নয়া বিল?
আইনি পরিসর থেকে শুরু করে এমন সমস্ত ক্ষেত্র, যেখানে ঔপনেবেশিক আমলের প্রতিফলন রয়েছে, তার রূপ বদলাতে চায় কেন্দ্রীয় সরকার। তারই অংশ হিসেবে Sedition Law অবলুপ্তির সিদ্ধান্ত। বস্তুত, শুক্রবার সংসদে ' ঔপনেবেশিক আমলের' ফৌজদারী আইন বদলানোর জন্য তিনটি বিল প্রস্তাব করেছে সরকার।  ' ইন্ডিয়ান পিনাল কোড' বা আইপিসি, ' ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট' এবং ' ইন্ডিয়ান এভিডেন্ট অ্যাক্ট' -এর পরিবর্তে তিনটি বিলের প্রস্তাব আনা হয়েছে। এগুলির নাম যথাক্রমে, ' ভারতীয় ন্যায় সংহিতা' , ' ভারতীয় নাগরিক সুরক্ষা' এবং ' ভারতীয় সাক্ষ্য'। 

কেন নয়া বিল?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য় অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আইপিসি-এর ১২৪এ ধারায় দেশদ্রোহের ৩৯৯টি অভিযোগ রুজু হয়েছিল। এতেই শেষ নয়। ২০১৪ সালে যেখানে দেশদ্রোহের  ৪৭টি মামলা রুজু হয়েছিল, সেখানে ২০২০ সালে ওই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল ৭৩-এ। তবে আইনজ্ঞদের মতে, আপাতভাবে দেশদ্রোহের মামলা রুজু হওয়ার হার বেড়ে গেলেও ওই মেয়াদে অপরাধ প্রমাণের হার তার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। তথ্য বলছে, এই মেয়াদের মধ্যে  দেশদ্রোহের মামলার মোটে ৮টিতে অপরাধ প্রমাণ হয়েছে। গত বছর দেশের শীর্ষ আদালত, এই সংক্রান্ত সমস্ত মামলার শুনানি সাসপেন্ড করে। সঙ্গে কেন্দ্রকে নির্দেশ দেয়, দেশদ্রোহ আইনটিকে পুনরায় খতিয়ে দেখে প্রয়োজনীয় সংস্কার করতে। অনেকের মতে, এই নির্দেশের মধ্যে কোথাও একটা দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং মতপ্রকাশ ও মতবিরোধের স্বাধীনতার মতো দুটি দিকের ভারসাম্য বজায় রাখার বার্তা ছিল। সেই পথেই কি নতুন বিল পাশ করাতে চায় কেন্দ্রীয় সরকার? প্রশ্ন নানা মহলে। 

আরও পড়ুন:'হর ঘর তিরঙ্গা' বাইক ব়্যালি দিয়ে শুরু ৭৬ তম স্বাধীনতা দিবসের উদযাপন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget