এক্সপ্লোর

Kharge on Modi Remark Controversy : মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, খাড়গে-কে সমর্থন করলেন না বর্ষীয়ান কংগ্রেস নেতাই

Prithviraj Chavan : তিনি এবিষয়ে জোর দেন যে, রাজনৈতিক নেতাদের দলীয় পরিচয় নির্বিশেষে জনসমক্ষে আলোচনার ক্ষেত্রে শালীনতা বজায় রাখা উচিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দলীয় সভাপতির মন্তব্যকে সমর্থন করলেন না বর্ষীয়ান কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহ্বান। তিনি এবিষয়ে জোর দেন যে, রাজনৈতিক নেতাদের দলীয় পরিচয় নির্বিশেষে জনসমক্ষে আলোচনার ক্ষেত্রে শালীনতা বজায় রাখা উচিত।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, খাড়গের মন্তব্য অনাকাঙ্খিত এবং এর ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তবে তিনি একই সঙ্গে মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তাঁরা অতীতে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

রবিবার পটনার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে খাড়গে মন্তব্য করেছিলেন, 'মোদি কা বাপ ভি জায়েগা', অর্থাৎ 'মোদির বাবাও যাবেন।' দর্শকদের মধ্যে থেকে একজনের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতি এই কথা বলেছিলেন বলে খবর। খাড়গের এই মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। সমালোচনায় সরব হয়েছে বিজেপি। বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিং-এর ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস সভাপতি। খাড়গে বলেছিলেন যে, ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর)-এ অনিয়মের অভিযোগে যারা অভিযুক্ত, কংগ্রেস ক্ষমতায় এলে তাঁদের জেলে পাঠানো হবে। সেই সময় এক দর্শক পাল্টা বলেন যে, বিদ্রোহ না হওয়া পর্যন্ত মোদিকে ক্ষমতা থেকে সরানো যাবে না, তখন খাড়গে সেই বিতর্কিত মন্তব্যটি করেন।

এই বিতর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে চৌহ্বান বলেন, রাজনৈতিক নেতাদের উচিত প্রতিপক্ষকে সমালোচনা করার সময়ও শালীন ভাষা না ছাড়া। তাঁর কথায়, "আমার মতে, যে দলেরই হোক না কেন, শালীন ভাষা প্রয়োগের অভ্যাস কখনোই ত্যাগ করা উচিত নয়। তিনি (খাড়গে) যদি কিছু বলে থাকেন-হয়তো অসাবধানতাবশত-তবে তাঁর উচিত সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি : আপনাদের নেতা অমিত শাহ তো রাহুল গান্ধীকে নিয়ে মন্তব্য করেছিলেন। এখানে উভয় পক্ষই দোষী।"

চৌহ্বানের সংযোজন, "অমিত শাহের এমন কথা বলা উচিত হয়নি। একইভাবে, খাড়গেও একটি ভুল করেছেন। তিনি একজন প্রবীণ নেতা, তিনিই এ বিষয়ে নিজের ব্যাখ্যা দেবেন। আমরা একে অপরের ঘোরতর শত্রু নই ; আমরা কেবল আমাদের নিজ নিজ আদর্শকে এগিয়ে নিয়ে যেতে চাই।" Prithviraj Chavan

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Supreme Court: ‘রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থপূরণ হচ্ছে না বলে প্রতিষ্ঠানকে আক্রমণ করা উচিত নয়’, বললেন CJI সূর্যকান্ত
‘রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থপূরণ হচ্ছে না বলে প্রতিষ্ঠানকে আক্রমণ করা উচিত নয়’, বললেন CJI সূর্যকান্ত
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, কী হবে এর পর?
ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, কী হবে এর পর?
Narendra Modi News: ‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
Advertisement

ভিডিও

Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget