এক্সপ্লোর

গিয়েছিলেন সুশান্ত মামলার তদন্ত করতে, এই আইপিএস-কে ১৪ দিন কোয়ারান্টাইনে পাঠাল মুম্বই প্রশাসন

বৃহন্মুম্বই পুরনিগম অবশ্য দাবি করেছে, রাজ্য সরকারি গাইডলাইন মেনেই যা করার করেছে তারা।

পটনা: পটনা থেকে মুম্বই গিয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত মামলার তদন্ত করতে। বিনয় তিওয়ারি নামে ওই আইপিএস অফিসারকে ১৪ দিনের কোয়ারান্টাইনে পাঠিয়েছে মুম্বই প্রশাসন। বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে এই অভিযোগ করেছেন। সুশান্তের বাবা কে কে সিংহ অভিযোগ করেন, তাঁর ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ করতে তিওয়ারির নেতৃত্বে বিহার পুলিশের একটি দল মুম্বই পৌঁছয়। এরপরই গতকাল রাত ১১টা নাগাদ বৃহন্মুম্বই পুরনিগম কর্তৃপক্ষ জোর করে তাঁকে ১৪ দিনের জন্য কোয়ারান্টাইন করে। গুপ্তেশ্বর পাণ্ডে অভিযোগ করেছেন, অনুরোধ সত্ত্বেও আইপিএস মেসে রাখা হয়নি ওই অফিসারকে, গোরেগাঁওয়ের একটি অতিথিশালায় রয়েছেন তিনি। বিনয় তিওয়ারি বলেছেন, বিমানবন্দরে তাঁকে কেউ কিছু বলেনি। বিএমসি কর্তৃপক্ষ তাঁকে কোয়ারান্টাইন করার ব্যাপারে মহারাষ্ট্র সরকারের নির্দেশ দেখিয়েছে। তিনি তদন্তের কাজে মুম্বই এসেছেন, তাঁকে ছেড়ে দেওয়া সম্ভব। কোয়ারান্টাইন করার আগে তাঁর শারীরিক নমুনাও নেওয়া হয়নি, ১৫ তারিখ পর্যন্ত কোয়ারান্টাইনে রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তদন্তকারী বিহার পুলিশ দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এর আগে বিহার পুলিশের যে তদন্তকারী দল মুম্বই আসে, তাদের কোয়ারান্টাইন করা হয়নি। বৃহন্মুম্বই পুরনিগম অবশ্য দাবি করেছে, রাজ্য সরকারি গাইডলাইন মেনেই যা করার করেছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
News Live Blog: ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
Kargil Diwas: ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget