এক্সপ্লোর

BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...

Shehzad Poonawala BJP News : নিজের ‘এক্স’ বায়ো থেকে বিজেপি-র উল্লেখ পুরোপুরি সরিয়ে দিয়েছেন

নয়াদিল্লি  : তিনি বিজেপি ছেড়ে দিয়েছেন বলে জল্পনা। নিজের ‘এক্স’ বায়ো থেকে বিজেপি-র উল্লেখ পুরোপুরি সরিয়ে দিয়েছেন দলের কেন্দ্রীয় মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা। সেই থেকেই তাঁকে নিয়ে বিজেপি ছেড়ে দেওয়ার জল্পনা। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন এই নেতা। তাঁর কথায়, একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো একজন স্ব-উদ্যোগে গড়ে ওঠা ব্যক্তিত্ব উপহার দিতে পারে।"

 

একটি ইন্টারভিউতে এই সংক্রান্ত কথা বলেছিলেন পুণাওয়ালা। সেই ভিডিওয় রি-পোস্ট করেছেন তিনি। তাতে উল্লেখ করা রয়েছে, শুধুমাত্র বিজেপিই নরেন্দ্র মোদিজির মতো একজন স্ব-উদ্যোগে উঠে আসা মানুষ উপহার দিতে পারে—বাকিরা কেবল নিজেদের সন্তান ও বংশ-পরিবারকেই এগিয়ে নিয়ে যাবে। তাই তরুণদের জন্য বিজেপিই হল সেরা বিকল্প।

এর আগে দিনের কোনও এক সময়ে পুণাওয়ালা তাঁর ‘এক্স’ (X) বায়ো বা পরিচিতি আপডেট করেন, যেখানে বিজেপির কোনও উল্লেখ ছিল না। মাইক্রো-ব্লগিং সাইটে শেয়ার করা তাঁর বর্তমান বায়োটিতে লেখা রয়েছে : "ধর্ম ইসলাম, সংস্কৃতি- হিন্দু, আদর্শ-ভারতীয়, লেখক: ‘জিএসটি কি যাত্রা’ (GST ki Yatra); প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুগামী।"

সক্রিয় রাজনীতি থেকে তাঁর সরে দাঁড়ানোর সময় হয়েছে—এমন ইঙ্গিত দিয়ে বিজেপি ছাড়ার আভাস দেওয়ার কয়েক দিনের মধ্যেই এই ঘটনা ঘটল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে তিনি পদত্যাগপত্র জমা করেছেন। তাঁর এই সিদ্ধান্তের পিছনে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন তিনি।

২০১৭ সালে কংগ্রেসে সভাপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিবাদের জেরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পুণাওয়ালা। বিজেপিতে যোগ দেওয়ার পর, তাঁকে কেন্দ্রীয় মুখপাত্রর পদে নিয়ে আসা হয়। প্রধানমন্ত্রী মোদির বড় সমর্থক পুণাওয়ালা। তিনি বারবার কংগ্রেসকে আক্রমণ করে গেছেন এবং কংগ্রেস নেতাদেরও সমালোচনায় বিদ্ধ করেছেন। তাঁর নিশানার তালিকায় থেকেছেন সাংসদ রাহুল গান্ধীও।

শেহজাদ পুণাওয়ালা হলেন সুপরিচিত রাজনৈতিক ভাষ্যকার তহসিন পুণাওয়ালার ছোট ভাই। কংগ্রেস ছেড়ে দেওয়ার পর এবং টিভি বিতর্কে দল ও তার নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেওয়ার জেরে দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল।

তবে, শেহজাদের এক্স প্রোফাইলে পরিবর্তন নিয়ে বিজেপি বা তাঁর তরফ থেকে কোনও বিবৃতি সামনে আসেনি।

Advertisement

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget