এক্সপ্লোর

Sheikh Hasina: মুজিবের মতো তাঁকেও শেষ করে দেওয়ার চক্রান্ত? 'ইউনূসই গণহত্যার নায়ক', বললেন হাসিনা

Muhammad Yunus: আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামি লিগের একটি সমাবেশে ভার্চুয়াল বক্তৃতা করেন হাসিনা।

ঢাকা: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে আগেই মুখ খুলেছিলেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফের আক্রমণ শানালেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে 'গণহত্যার মূলচক্রী' বলে উল্লেখ করলেন তিনি। সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার আক্রমণ, মন্দির, গির্জায় হামলার ঘটনার জন্যও ইউনূস সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি। (Sheikh Hasina)

আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামি লিগের একটি সমাবেশে ভার্চুয়াল বক্তৃতা করেন হাসিনা। তাতেই ইউনূস সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। হাসিনার বক্তব্য, "আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলছে। আসল কথা হল, সমন্বয়কারী ছাত্রদের সঙ্গে মিলে, পরিকল্পিত ভাবে মহম্মদ ইউনূস গণহত্যায় লিপ্ত হয়েছেন। ওঁরাই মূলচক্রী।" (Muhammad Yunus)

এ প্রসঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা BNP নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের নামও নেন হাসিনা। তাঁর কথায়, "লন্ডন থেকে তারেক রহমান পর্যন্ত বলেছেন, এভাবে মৃত্যু ঘটে চললে এই সরকার টিকবে না।" অতি সম্প্রতিই গ্রেনেড বিস্ফোরণ মামলায় আদালতে মুক্তি পেয়েছন তারেক। বাংলাদেশের রাজনীতিতে ফের তাঁর প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে। সেই আবহেই তারেকের নাম নিলেন হাসিনা।

সংরক্ষণবিরোধী আন্দোলন যখন চরমে, সেই সময় ভারতে চলে আসেন হাসিনা। সেই নিয়ে সমর্থকদের হাসিনা বলেন, "নির্বিচারে যখন মানুষজনকে হত্যা করা হচ্ছিল, আমি দেশছাড়ার সিদ্ধান্ত নিই। আমার ক্ষমতায় থাকার দরকার নেই। নিরাপত্তাকর্মীরা যদি গুলি চালাতেন, গণভবনে অনেকে মারা যেতেন। আমি সেটা চাইনি।" হাসিনার দাবি, সশস্ত্র ভিড়কে গণভবনে লেলিয়ে দেওয়া হয়েছিল। বাবা শেখ মুজিবুর রহমানের মতো তাঁকেও হত্যার ছক ছিল। হাসিনার কথায়, "২৫-৩০ মিনিটের মধ্যে বেরিয়ে যাই আমি। নিরাপত্তাকর্মীদের বলেছিলাম, গুলি না চালাতে।" 

সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে হাসিনার বক্তব্য, "আজ শিক্ষক, পুলিশ সকলকে ধরে ধরে মারা হচ্ছে, তাঁদের উপর হামলা হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নিশানা করা হচ্ছে দেশে। গির্জা, মন্দিরে হামলা চালানো হয়েছে। কেন বাংলাদেশে সংখ্যালঘুদের এভাবে নিশানা করা হচ্ছে?"

তবে হাসিনা যখন ইউনূসকে আক্রমণ করছেন, সেই সময়ই তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শ্বেতপত্র প্রকাশ করে তারা অভিযোগ করেছে যে, ক্ষমতায় থাকাকালীন ভারত-সহ বিভিন্ন দেশে হাসিনা সরকার ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়) পাচার করেছে। ভারতের পাশাপাশি, আমেরিকা, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও টাকা পাচার হয় বলে দাবি করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget