এক্সপ্লোর

বিজেপি ৫০-৫০ ফর্মূলায় হয়তো রাজি হবে না, আদিত্যের জন্য ৫ বছরের উপমুখ্যমন্ত্রী পদ মেনে নিক শিবসেনা, বললেন কেন্দ্রীয় মন্ত্রী আঠওয়ালে

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী পদের দাবিদার অবশ্যই বিজেপি করতে পারে। শিবসেনা বলছে, তাদের মাত্র ১২৪টা আসন দেওয়া হয়েছে। কেন্দ্রে ওদের মন্ত্রিত্ব দেওয়া যেতে পারে। দুদলের সঙ্গেই তিনি কথা বলবেন, আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার পরামর্শ দেবেন বলে জানান আঠওয়ালে। বলেন, সামনের ৪-৫ দিনের মধ্যেই কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে বলে আশা করছি।

মুম্বই: শিবসেনার ৫ বছর আদিত্য ঠাকরের জন্য উপমুখ্যমন্ত্রী পদে রাজি হওয়া উচিত বলে অভিমত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রিভল্যুশনারি পার্টি অব ইন্ডিয়া (আরপিআই) নেতা রামদাস আঠওয়ালে। মহারাষ্ট্রে সরকার গঠনে জট অব্যাহত রয়েছে শিবসেনার অনড় অবস্থানে। ৫০-৫০ সূত্র মেনে ক্ষমতার বন্টন চেয়ে তারা বিজেপিকে চাপ দিচ্ছে, আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী হবেন দলের যুবনেতা, বাকি আড়াই বছর মুখ্যমন্ত্রী থাকুন দেবেন্দ্র ফঢ়নবিশ। বিজেপি এটা মানতে নারাজ। এই প্রেক্ষাপটে আঠওয়ালে বলেছেন, পালা করে মুখ্যমন্ত্রী পদ ভাগ করতে বিজেপি রাজি হবে বলে মনে হয় না, তবে শিবসেনাকে ৫ বছরের জন্য উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া যায়। শিবসেনার আদিত্য ঠাকরেকে উপমুখ্যমন্ত্রী করায় সম্মত হওয়া উচিত, দেবেন্দ্র ফঢ়নবিশ মুখমন্ত্রী হোন। আমার ফর্মূলা হল, জনমত তাদের পক্ষে, অতএব বিজেপি, শিবসেনার একজোট থাকা উচিত। অবশ্যই এনডিএ প্রত্যাশামাফিক আসন পায়নি, তবুও সংখ্যগরিষ্ঠতা তো আছেই। পাশাপাশি তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী পদের দাবিদার অবশ্যই বিজেপি করতে পারে। শিবসেনা বলছে, তাদের মাত্র ১২৪টা আসন দেওয়া হয়েছে। কেন্দ্রে ওদের মন্ত্রিত্ব দেওয়া যেতে পারে। দুদলের সঙ্গেই তিনি কথা বলবেন, আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার পরামর্শ দেবেন বলে জানান আঠওয়ালে। বলেন, সামনের ৪-৫ দিনের মধ্যেই কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে বলে আশা করছি। বিজেপি-শিবসেনা জোটের মহারাষ্ট্র বিধানসভায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা আছে। বিজেপি ১০৫টি আসন পেয়েছে, শিবসেনার বিধায়ক সংখ্যা ৫৬।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...
অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget