এক্সপ্লোর

Unlock 1 In Madhya Pradesh : ১ জুন থেকে মধ্যপ্রদেশে আনলক শুরু, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। এবার একে একে আনলক শুরু হবে মধ্যপ্রদেশে। শনিবার সেই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ১ জুন থেকে শুরু হতে চলেছে এই আনলক পর্ব।

ভোপাল : নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। এবার একে একে আনলক শুরু হবে মধ্যপ্রদেশে। শনিবার সেই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ১ জুন থেকে শুরু হতে চলেছে এই আনলক পর্ব।

দিল্লির পর এবার খুশির খবর মধ্যপ্রদেশে। শুক্রবরাই রাজধানীর করোনা রিপোর্ট বলে ৫ শতাংশের নিচে নেমেছে দিল্লির কোভিড পজিটিভিটি রেট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, দিল্লি এখন সেফ জোন। পরিস্থিতি একই মধ্যপ্রদেশেও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেফ জোনে রাজ্য। ৫ শতাংশের নিচে নেমেছে কোভিড পজিটিভিটি রেট। ৯০ শতাংশের বেশি সুস্থতার হার। যার ফলে আনলকের কথা ভাবছে রাজ্য।

এদিনই আনলকের বিষয়ে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ''চিরতরে একটা রাজ্যকে এভাবে বন্ধ করে রাখা যায় না। আমাদের পর্যায়ক্রমে আনলকের দিকে যেতে হবে।'' আনলক প্রসঙ্গে শিবরাজ সিং চৌহান বলেন, ''আমরা এখন রাজ্যে কোভিড ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে পারছি। গতকাল রাজ্যে ৮২,০০০ নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ৩০০০ করোনা রোগী ধরা পড়েছেন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯০০০ রোগী। রাজ্যের সুস্থতার হার ৯০ শতাংশের বেশি।''

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ জুন থেকে লকডাউনে শিথিলতা আনা হলেও ৩১ মে পর্যন্ত করোনা কার্ফু জারি থাকবে রাজ্যে। জেলার আধিকারিকদের সেই দিকে নজর রাখতে হবে। আগেভাগেই যেন কেউ এই নিষেধাজ্ঞা না মানে সেদিকে সজাগ দৃষ্টি থাকবে প্রশাসনের। তবে আগামী ১ জুন থেকে রাজ্যে জনতা কার্ফু উঠে যাচ্ছে। তবে সংক্রমণ যেন ফের ফিরে না আসে সেদিকে নজর দেবে প্রশাসন।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, যাঁরা করোনার জন্য নিজেদের বাবা-মাকে হারিয়েছেন সেই অনাথদের বিনামূল্যে পড়াশোনার দায়িত্ব নেবে সরকার। এছাড়াও ৫ হাজার টাকা পেনশন ও রেশনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি রাজ্যবাসীর জন্য পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা করছে সরকার।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২,৫৭,২৯৯ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। একদিনে মারা গিয়েছেন ৪১৯৪ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget