এক্সপ্লোর

“ব্রাহ্মণকে ব্রাহ্মণ বললে রেগে যায় না, শুদ্রকে শুদ্র বললে রেগে যায় কেন?” ফের বেঁফাস প্রজ্ঞা

সংবাদমাধ্যমকে প্রজ্ঞা বলেন, তাঁকে বুঝতে হবে এটা ভারত, পাকিস্তান নয়। হিন্দুরা দেশকে সুরক্ষিত করার প্রস্তুতি নিচ্ছে। তাঁরা তাঁকে জবাব দেবেন। বিজেপি রাজ্যের বিধানসভা নির্বাচনে জিতবে। হিন্দুরাজ শুরু হবে বাংলায়।

নয়াদিল্লি : ফের বেফাঁস মন্তব্য বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুরের। তাঁর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। মধ্যপ্রদেশের সোহোরে এক ক্ষত্রিয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শুদ্রদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। ধর্মশাস্ত্রর উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন, আমরা কোনও ক্ষত্রিয়কে ক্ষত্রিয় বললে তাঁদের খারাপ লাগে না। যদি ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলি, তাহলে তাঁদের খারাপ লাগে না। বৈশ্যকে বৈশ্য বললেও তাঁদের খারাপ লাগে না। কিন্তু যদি কোনও শুদ্রকে শুদ্র বলি তাহলে তাঁদের রাগ হয়। কারণ কী? কারণ, তাঁরা বোঝেন না। প্রজ্ঞা বলেন, ধর্মশাস্ত্রে আমাদের সমাজকে চারভাগে ভাগ করা হয়েছে। আরও একটি বিতর্কিত মন্তব্যে তিনি বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন তাঁদের ওপর প্রজোয্য হওয়া উচি, তাঁরা দেশ বিরোধী কাজকর্মে যুক্ত...যাঁরা দেশের জন্য জীবন ধারন করছেন, তাঁদের ওপর তা প্রযোজ্য নয়। প্রজ্ঞা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন।বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে আগেই। এই ঘটনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় বিঁধলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। নাম না করে কটাক্ষের সুরে তিনি বলেন, তৃণমূল নেত্রী পাগল হয়ে গিয়েছেন।“ সংবাদমাধ্যমকে প্রজ্ঞা বলেন, তাঁকে বুঝতে হবে এটা ভারত, পাকিস্তান নয়। হিন্দুরা দেশকে সুরক্ষিত করার প্রস্তুতি নিচ্ছে। তাঁরা তাঁকে জবাব দেবেন। বিজেপি রাজ্যের বিধানসভা নির্বাচনে জিতবে। হিন্দুরাজ শুরু হবে বাংলায়।  তিনি বুঝতে পারছেন বাংলায় তাঁর শাসনের অবসান হতে চলেছে। তাই তিনি পাগল হয়ে গিয়েছেন। প্রসঙ্গত, গত সপ্তাহে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দু'দিনের সফরে ভবানীপুর ও ডায়মন্ড হারবারে যান তিনি। ডায়মন্ড হারবারে সফর ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে।নাড্ডার কনভয় সহ বেশ কয়েকটি গাড়িতে হামলা হয় বলে অভিযোগ বিজেপির। কয়েকটি গাড়ির কাচ ভাঙে। যা নিয়ে তুঙ্গে কেন্দ্র রাজ্য-কেন্দ্র সংঘাত। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় সরকার। রাজ্যপালের রিপোর্টে যথেষ্ট নিরাপত্তা না থাকার অভিযোগ করেছেন রাজ্যপাল। রিপোর্ট পেয়েই স্বরাষ্ট্রমন্ত্রক মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করেছে। ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণের মূল অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা। ২০১৯ সালের লোকসভা ভোটে দিগ্বিজয় সিংহকে ৩.৬৪ লক্ষ ভোটে হারান তিনি। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেত্রী। মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসকে দেশভক্ত বলেও উল্লেখ করেছিলেন তিনি। লোকসভায় বিতর্ক চলাকালীন এই মন্তব্য করেন প্রজ্ঞা। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন বিজেপি সাংসদ। পরে অবশ্য এই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget