এক্সপ্লোর

পর্যটকদের জন্য খুলল সিয়াচেন, ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টা হলে কড়া জবাব, পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

রবিবারই সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়েছিলেন যে, সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা গুলি চালানোয় পাক অধিকৃত কাশ্মীরে হানা দিয়ে তিনটি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সোমবার রাজনাথের গলাতেও হুঁশিয়ারি।

নয়াদিল্লি: পর্যটকদের জন্য খুলে দেওয়া হল সিয়াচেন। সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এ কথা জানিয়েছেন। সিয়াচেন বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র। সোমবার লাদাখে একটি সেতুর উদ্বোধনে গিয়েছিলেন রাজনাথ। সেখানেই তিনি বলেন, ‘সিয়াচেন বেসক্যাম্প থেকে কুমারপোস্ট পর্যন্ত সম্পূর্ণ এলাকা পর্যটনের জন্য উন্মুক্ত।’ পাশাপাশি পাকিস্তানের উদ্দেশেও কড়া বার্তা দিয়ে রেখেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সন্ত্রাসমূলক কাজকর্মে ইন্ধন দিয়ে ভারতের পরিবেশ অশান্ত করে তোলার চেষ্টা করা হলে যোগ্য জবাব দেওয়া হবে। রাজনাথ বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী কখনও পাকিস্তানবিরোধী কিছু করেনি। তবে অন্য পক্ষ থেকে ভারতকে অশান্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারটা বন্ধ বা নিয়ন্ত্রণ করা না হলে যোগ্য জবাব দিতে থাকব।’ সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারা রদ হওয়ার পর লাদাখে বৈরিতার আর কোনও স্থান নেই বলে জানিয়েছেন রাজনাথ। তাঁর মতে, লাদাখে এখন শুধুই বন্ধুত্বের আবহ। পাশাপাশি তিনি বলেছেন, ‘প্রতিবেশী পাকিস্তানের দিকে আমরা কখনও প্রথম গুলি চালাইনি। যদিও সন্ত্রাসে মদত দিয়ে অপর পক্ষ থেকে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে। ফের এমন হলে কড়া জবাব দেওয়া হবে।’ রবিবারই সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়েছিলেন যে, সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা গুলি চালানোয় পাক অধিকৃত কাশ্মীরে হানা দিয়ে তিনটি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সোমবার রাজনাথের গলাতেও হুঁশিয়ারি। বলেছেন, ‘পাকিস্তান এরকম কার্যকলাপ না থামালে আমাদের সেনা যোগ্য জবাব দিতে থাকবে।’

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget