এক্সপ্লোর

Sikkim Flash Floods: সিকিমে মৃতের সংখ্যা বেড়ে ৪০, বিপর্যয়ের জন্য কার দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী ?

Hydroelectric Project : মেঘভাঙা বৃষ্টির জেরে সৃষ্টি হওয়া জলোচ্ছ্বাসে ১২০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প ধূলিস্মাৎ হয়ে গেছে

গ্যাংটক : সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে (Sikkim Disaster) ৭ জওয়ান-সহ মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪০। এই পরিস্থিতিতে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (Prem Singh Tamang) দাবি করেছেন, চুংথাং বাঁধে খারাপ নির্মাণকাজের জন্য এই ঘটনা। মেঘভাঙা বৃষ্টির জেরে সৃষ্টি হওয়া জলোচ্ছ্বাসে ১২০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প ধূলিস্মাৎ হয়ে গেছে। নিম্নমানের কাজের জন্য তাই পূর্বতন সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিকিমের মুখ্যমন্ত্রী বলেছেন, "পুরোপুরি ক্ষতিগ্রস্ত বাঁধ। ধুয়েমুছে সাফ হয়ে গেছে। নিম্ন অববাহিকায় বিপর্যয়ও সেই কারণেই। হ্যাঁ, মেঘভাঙা বৃষ্টি হয়েছে লোনাক হ্রদে। কিন্তু, পূর্বতন সরকারের নিম্নমানের কাজের কারণে বাঁধ ভেঙে গেছে এবং আরও বেশি জলোচ্ছ্বাস তীব্র আকারে আঘাত করেছে সিকিমের নীচের অংশে।" এই পরিস্থিতিতে কেন্দ্রের সাহায্য চাওয়া হয়েছে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেম সিং তামাং। তিনি জানান, ত্রাণ ও উদ্ধারকারী দলকে আকাশপথে তুলে আনতে চায় কেন্দ্র। কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।

সিকিমের মুখ্যসচিব বিজয় ভূষণ পাঠক বলেন, লাচেন ও লাচুংয়ে প্রায় ৩ হাজার লোক এখনও নিরুপায় অবস্থায় রয়েছেন। বাইকে করে সেখানে গিয়েছিলেন ৩,১৫০ জন মানুষ। বন্যার কারণে তাঁরাও আটকে পড়েছেন। সেনা ও বায়ুসেনার বিমানে তাঁদের উদ্ধার করা হবে।

এদিকে আরও একটি মেঘভাঙা বৃষ্টির আশঙ্কা থাকায় সিকিম প্রশাসনের তরফে পর্যটকদের যাতায়াতে দেরি করতে বলা হয়েছে। প্রসঙ্গত, মেঘভাঙা বৃষ্টির জেরে তৈরি হওয়া জলোচ্ছ্বাসে সিকিমে ১১টি সেতু ভেঙে গেছে। এর পাশাপাশি জলের পাইপলাইন, সেচলাইন এবং চার জেলার ২৭৭টি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়দের উদ্ধারের জন্য উত্তর সিকিমে এনডিআরএফ এর দলকেও প্রস্তুত রাখা হয়েছে। 

এদিকে বন্যার কারণে সামরিক সরঞ্জাম তিস্তায় (Teesta) ভেসে গিয়েছে, তার মধ্যে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরকও রয়েছে। সেনার তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। নদীতে বা নদীর পাশে কোনওরকম অচেনা জিনিস দেখলে, কোনওরকম প্যাকেজ বা আগ্নেয়াস্ত্র দেখলে তা হাত দিতে বারণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে জানাতে বলা হয়েছে স্থানীয় থানায়। ভেসে যাওয়া জিনিসপত্র উদ্ধারের জন্য একাধিক তল্লাশি দল পাঠানো হয়েছে সেনার (Indian Army) তরফে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget